লখিমপুরের ঘটনায় যোগীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ এসইউসিআই-এর

উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে কালা কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর নির্মম ভাবে গাড়ি চালিয়ে ৮ কৃষককে মেরে ফেলার প্রতিবাদে ও যোগী সরকারের পদত্যাগের দাবি জানাল এসইউসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে কালা কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর নির্মম ভাবে গাড়ি চালিয়ে ৮ কৃষককে মেরে ফেলার প্রতিবাদে ও যোগী সরকারের পদত্যাগের দাবি জানাল এসইউসিআই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখাল এসইউসিআই। সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা এসইউসিআই-এর পক্ষ থেকে এই হত্যার প্রতিবাদে বালুরঘাট শহরের মিছিল বের করে।

সেই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দফতরের সামনে এসে জরো হয়। এরপর তারা গতকালের এই নির্মম গন হত্যার দায়ে কেন্দ্রীয় মন্ত্রী ও যোগী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। এরপরেই এসইউসিআই-এর পক্ষ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর কুশ পুতুল পুড়িয়ে প্রতিবাদে সামিল হয়।

জেলা এসইউসিআই-এর জেলা নেত্রী নন্দা সাহা কেন্দ্র ও ইউপি সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, ‘প্রায় ১০ মাস ধরে কালা কৃষি কানুন বাতিলের দাবিতে কৃষকরা রাস্তায় বসে রয়েছেন। কিন্তু কেন্দ্র তো এ ব্যাপারে কিছু করছেই না উল্টে নানা ভাবে তাদের উপর অত্যাচার চালিয়ে আসছে।’

তিনি আরও জানিয়েছেন, ‘গতকাল যে ভাবে কেন্দ্রীয় সরকারের দোসর যোগীর রাজ্যে নির্মম ভাবে এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে ৮ নিরিহ কৃষককে পিষে মেরে ফেলেছেন, তার প্রতিবাদে কৃষি আইন বাতিলের দাবির পাশাপাশি ওই খুনির উপযুক্ত শাস্তি সহ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও যোগী সরকারের পদত্যাগের দাবিতে আজ তাদের দল সারা রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছেন।’ গোটা দেশের আলোচনার কেন্দ্র এখন উত্তরপ্রদেশের লখিমপুর।

পিতৃহারা শতাব্দী রায়, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান