দেখা মেলে না বিজেপি বিধায়কের, হয়রানির শিকার এলাকাবাসী

বিধানসভা ভোটে জয়লাভ করার পর প্রায় এক বছর হতে চলল। কিন্তু বালুরঘাটে সেভাবে দেখা মেলে না বলে অভিযোগ বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটে জয়লাভ করার পর প্রায় এক বছর হতে চলল। কিন্তু বালুরঘাটে সেভাবে দেখা মেলে না বলে অভিযোগ বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে অশোকবাবু জয়ী হয়েছেন। ভোট প্রচারে এলাকার উন্নয়ন, মানুষের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা শুনে বিশিষ্ট অর্থনীতিবিদ অশোকবাবুকে নির্বাচিত করেছেন বালুরঘাটের মানুষ।

কিন্তু অভিযোগ, জেতার পর একমাস না যেতে না যেতেই বিধায়ককে আর সেভাবে এলাকায় দেখা যায়নি। মাঝেমধ্যে বালুরঘাটে এসে দু এক রাত কাটিয়ে চলে যান তিনি। পুরসভা নির্বাচনের সময় হাতেগোনা কয়েক দিন এসে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করে আবার চলে গিয়েছেন বলে দাবি স্থানীয়দের। ইতিমধ্যে তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন শাসকদল তৃণমূলের নেতারা।

বিধায়ক এলাকায় না থাকায় সাধারণ মানুষকে কোনও শংসাপত্র নিতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে বলে স্থানীয়দের দাবি। বিধায়কের যে অফিস রয়েছে,  সেটিও নিয়মিত খোলা হয় না বলে অভিযোগ। ফলে জেলা কার্যালয়ে গিয়ে সই, শংসাপত্রের জন্য হন্যে হয়ে ঘুরতে হয় বাসিন্দাদের। অভিযোগ,  ভোটের আগে এলাকায় প্রচারে বেরিয়ে অশোকবাবু মানুষের উন্নয়নের কথা বিধানসভায় তুলে ধরার আশ্বাস দিয়েছিলেন।  বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়াবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ভোটে জেতার পর এলাকার মানুষের সমস্যা মেটানো তো দূরে থাক, এখন তাঁকে বালুরঘাটেই দেখা যায় না। যে বিধায়কের বিরুদ্ধে এলাকায় না আসার অভিযোগ স্থানীয়দের, সেই অশোক লাহিড়ীর কী প্রতিক্রিয়া? এই বিষয়ে বালুরঘাটের বিধায়ক জানান, ‘আগামী মাসে এলাকায় আসব।‘

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

মুখে দিলেই মিলিয়ে যাবে, বাড়িতেই বানান নরম তুলতুলে তালের বড়া

বাড়িতেই বানিয়ে ফেলুন ৫ হাজার কেজি টাকার মিষ্টি Pista Lauj, রইল রেসিপি

‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

মেয়ে রাহার জন্মদিনেই ‘রাম’ হয়ে পর্দায় আসছেন রণবীর, প্রকাশ্যে ‘রামায়ণ’ মুক্তির দিনক্ষণ

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২