উত্তরপ্রদেশের কৃষক হত্যার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের

হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরের মিছিল বের করে বালুরঘাট ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের লাখিমপুরের খেরিতে কেন্দ্রের কালা কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর নির্মম ভাবে গাড়ি চালিয়ে ৮ কৃষককে মেরে ফেলার প্রতিবাদে ও যোগী সরকারের পদত্যাগের দাবিতে বালুরঘাটে বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেস। এই হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরের মিছিল বের করে বালুরঘাট ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস।

মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এসে থানা মোড়ের শেষ হয়। লাখিমপুরে আন্দোলনরত কৃষকদের নির্মম গন হত্যার প্রতিবাদে মিছিল-এর পর পথসভা করে তৃণমূল কংগ্রেস। এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুভাষ চাকী, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু, বালুরঘাট তৃণমূল ব্লক সভাপতি অরূপ সরকার, তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট শহর সভাপতি অমরনাথ ঘোষ জেলা কমিটির সদস্য বিভাস চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা।

জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুভাষ চাকী জানিয়েছেন, ‘প্রায় ১০ মাস ধরে কালা কৃষি কানুন বাতিলের দাবিতে কৃষকরা রাস্তায় বসে রয়েছেন। কিন্তু কেন্দ্র তো এ ব্যাপারে কিছু করছেই না উলটে কেন্দ্র ও উত্তরপ্রদেশের বিজেপি সরকার এই ডবল ইঞ্জিন সরকার নানা ভাবে কৃষকদের উপর অত্যাচার চালিয়ে আসছে। দুইদিন আগে নির্মম ভাবে এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে ৮ নিরিহ কৃষককে পিষে মেরে ফেলেছেন, তার প্রতিবাদে কৃষি আইন বাতিলের দাবির পাশাপাশি ওই খুনির উপযুক্ত শাস্তির দাবিতে এদিনের প্রতিবাদ বিক্ষোভ মিছিল।’

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট