বনধের নামে তাণ্ডব বিজেপির, সরকারি বাসে ভাঙচুর

বনধের বিরোধিতা করে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট খুললেও তাঁদেরকে ভয় দেখিয়ে সেসব জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছিল বিজেপি। শুক্রবার সেই বনধ  পালন করতে সকাল থেকে কার্যত তাণ্ডব চালাতে শুরু করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গায়ের জোরে বনধ পালন করাতে সরকারি বাসে ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

শুক্রবার কোচবিহার থেকে আলিপুরদুয়ারগামী বারোবিশা রুটের একটি সরকারি বাসে ঢিল ছুঁড়ে কাচ ভেঙে ফেলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি বনধের বিরোধিতা করে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট খুললেও তাঁদেরকে ভয় দেখিয়ে সেসব জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে বনধকে ঘিরে অশান্তি রুখতে তৎপরতা শুরু করেছে প্রশাসন। সকাল থেকে বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে বহু পুলিশকর্মীকে। কোচবিহার শহরে (Clash in Coochbihar) এদিন দেখা গেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মীরা। প্রায় ২০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের তরফে আগেই বনধের বিরধিতা করা হয়েছিল। বৃহস্পতিবার কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘বনধ প্রত্যাখ্যান করবে মানুষ। বাংলার মানুষ এখন আর বনধ হরতালের রাজনীতি পছন্দ করে না। যেটা কালিয়াগঞ্জে হয়েছে সেটা অন্যায় হয়েছে। পুলিশ যা করেছে তার জন্য সাসপেন্ড হয়েছে। মুখ্যমন্ত্রী কঠিন পদক্ষেপ নিয়েছেন।’

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী