আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার আমি,জামিন পেয়ে বিস্ফোরক শংকর আঢ্য

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার হয়েছি। জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এমনি দাবি করলেন বনগাঁর প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্য(Sankar Addhya)। প্রসঙ্গত, রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন বনগাঁ পৌরসভার(Banga Municipality) প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্য। সে সময় শংকরের পরিবার দাবি করেছিলেন তিনি নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে। তারপর থেকে দীর্ঘ ৮ মাস ধরে চলে আইনি লড়াই। মঙ্গলবার জামিনে মুক্তি পান শংকর আঢ্য। গভীর রাতে বনগাঁর বাড়িতে ফেরেন তিনি। শংকর আঢ্যর জামিনের খবর পেয়ে তার অনুগামীরা আনন্দে মেতে ওঠেন।

বুধবার তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার। রাজনীতিতে ফিরবেন কিনা সেবিষয়ে তিনি বলেন, এক্ষুনি সে নিয়ে কিছু ভাবছেন না। তবে রাজনীতি ছাড়াও মানুষের পাশে দাঁড়ানো যায়। শংকর আরও বলেন, দলের প্রতি কোন মান অভিমান বা অভিযোগ কোন কিছুই নেই। এখনও পর্যন্ত দলের কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। আপাতত বাড়িতেই সময় কাটাবে বলে জানিয়েছেন তিনি।

যেভাবে এলাকার মহিলারা তিনি বাড়িতে আসার পর দেখা করতে এসেছিলেন তাঁর সঙ্গে, তাদের মধ্যে রাজনৈতিক রং বিচার না করে, তিনি সকলের প্রতি নত মস্তকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তার দাবি মহামান্য আদালতের প্রতি তার আসা ভরসা ছিল। আদালত থেকে তিনি সুবিচার পেয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

পূর্ব রেলের বেশ কিছু জায়গায় কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কা’য় উদয়নারায়ণপুরে ভোটারের মৃত্যু? তদন্তে হাওড়ার জেলাশাসক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ