বনগাঁয় চালু হল”মাই এফআইআর স্ট্যাটাস বি পি ডি” ওয়েব পোর্টাল

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বনগাঁবাসীদের জন্য পুলিশি তদন্ত বিষয়ক সহায়তায় রাজ্য সরকার ও পুলিশ বিভাগের তরফে তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে এবার বনগাঁ পুলিশ জেলা চালু করল এক অভিনব উদ্যোগ। যেখানে থানায় লিখিত অভিযোগের পর তদন্তে গতিপ্রকৃতি জানতে আর ছুটতে হবে না পুলিশের কাছে। তদন্তকারী আধিকারিকদের বারংবার ফোন করে নানা সময় অভিযোগ সংক্রান্ত জিজ্ঞাসা বাদক করে থাকেন অনেকেই। ফলে পুলিশ আধিকারিকদের কাজের ক্ষেত্রেও তা সমস্যার সৃষ্টি করে। এই সব দিক বিবেচনা করেই এবার ই-পোর্টালের(E -Potral) মাধ্যমে অভিযোগকারীর অভিযোগের তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা এক ক্লিকেই জেনে যাবেন অভিযোগকারী।

অনলাইন(On Line) মাধ্যমে এই প্রক্রিয়ার সুবিধা নিতে অভিযোগকারীর মোবাইল নম্বর, কেস নম্বর থানা সহ কোন তারিখে অভিযোগ করা হয়েছে তা দিলেই, তদন্ত কোন পর্যায়ে রয়েছে ভেসে উঠবে স্ক্রিনে।তবে যিনি অভিযোগ করেছেন তার অভিযোগ করার সময় যে মোবাইল নম্বর তিনি লিপিবদ্ধ করাবেন সেই ফোন নম্বরে ওটিপি যাবে। সেটিকে বসালে তবেই মিলবে তথ্য। অর্থাৎ একজনের তথ্য ও অপরজন যাতে দেখতে না পায় তার জন্য এই সাবধানতা অবলম্বন করা হয়েছে। বনগাঁ পুলিশ জেলার তরফে এদিন তাই চালু করা হল “মাই এফআইআর স্ট্যাটাস বি পি ডি” ওয়েব পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে বনগাঁ বাসিরা তদন্তকারী আধিকারিক এর যোগাযোগ থেকে শুরু করে নানা ধরনের সাহায্য পাবেন বলেও জানান বনগাঁ(Banga) জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।

ফলে এবার থেকে আর অভিযোগের পর বারবার থানায় দৌড়তে হবে না। বাড়িতে বা যে কোন জায়গা থেকেই বনগাঁর লোকজন জানতে পারবেন তাদের পুলিশে করা অভিযোগের স্থিতি কোন পর্যায়ে। এরপর সে বিষয়ে কোনো বক্তব্য থাকলে যোগাযোগ করতে পারবেন সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারের সঙ্গে। সাইবার ক্যাফেতে গিয়ে অথবা নিজের মোবাইল ফোন কিংবা কম্পিউটার পিসি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে অভিযোগের নম্বর ও তারিখ দিয়ে জানা যাবে নিজের অভিযোগ করা কেসের আপডেট।

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন