আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোচবিহারে আগ্নেয়াস্ত্র নিয়ে বিএসএফের উপরে হামলা বাংলাদেশি জঙ্গিদের

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার: দিনহাটা ১ নং ব্লকের গীতালদহ নারায়ণগঞ্জ সীমান্তে বাংলাদেশী নাগরিকদের ওপর অতর্কিতে হামলা চালালো বাংলাদেশি জঙ্গিরা। বাধা দিতে গিয়ে সংঘর্ষে জড়াল বিএসএফ(BSF)। সূত্র মারফত জানা গেছে, গিতালদহের নারায়ণগঞ্জ সীমান্তে(Narayanganj Border) ভারতীয় সীমানায় যখন বিএসএফের তিন নং ব্যাটেলিয়ানের কর্তব্যরত জওয়ানরা, প্রহরা দিচ্ছিলেন। ঠিক সেই সময় তারা দেখতে পান সীমান্ত পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে বাংলাদেশী জঙ্গিরা।

সঙ্গে সঙ্গে বিএসএফ তাদেরকে তাড়া করলে তারাও বিএসএফের উপর চড়াও হয়। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় সীমান্তের দুই দিকেই রয়েছে ভারতীয় এবং বাংলাদেশী নাগরিক এবং সীমান্তরক্ষী বাহিনীরা। এই ঘটনার জেরে প্রায় চার পাঁচ জন বিএসএফ সদস্য আহত হয়েছেন। তবে এই ঘটনা এবং আহতের বিষয়ে বিএসএফের তরফ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই এলাকায় এসে টহল দিয়ে গিয়েছেন দিনহাটা থানার (Dinhasta P.S.)পুলিশ আধিকারিকেরা।

ওই এলাকায় বাড়তি ফোর্স মোতায়ন করছে বিএসএফ। উত্তেজনা সামাল দিতে চলছে মাইকিং। অপরদিকে বাংলাদেশ সীমান্ত থেকে সন্ধ্যে নেমে আসার সুযোগ নিয়ে ছড়া হচ্ছে পাথর ও বোমা। বিএসএফ তা প্রতিরোধ করার চেষ্টা চালাচ্ছে। তুমুল উত্তেজনা রয়েছে। রাতে যাতে কোন অঘটন ঘটে তার জন্য ওই এলাকায় জোরালো আলোর ব্যবস্থা করছে বিএসএফ। জীবন দিয়ে যেকোনো ধরনের হামলা ও অনুপ্রবেশ ঠেকাতে বদ্ধপরিকর ওই সীমান্তে থাকা বিএসএফ জওয়ানরা। বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

পূর্ব রেলের বেশ কিছু জায়গায় কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কা’য় উদয়নারায়ণপুরে ভোটারের মৃত্যু? তদন্তে হাওড়ার জেলাশাসক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ