অপরিচিতকে ‘বাবা’ বানিয়ে দীর্ঘদিন ডেরা বেঁধেছিলেন, অবশেষে গ্রেফতার বাংলাদেশ বাহিনীর সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় এক প্রবীণ নাগরিককে নিজের ‘বাবা’ হিসেবে দেখিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে বছরের পর বছর এ দেশে থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা এলাকায়। ধৃতের নাম ওমর ফারুক ব্যাপারি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করছিলেন। অভিযোগ, একজন ভারতীয় নাগরিককে নিজের বাবা হিসেবে পরিচয় দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড-সহ একাধিক সরকারি নথি তৈরি করেছিলেন ওমর। সেই সব নকল নথির জোরেই তিনি ভারতে বসবাস করছিলেন বলে তদন্তকারীদের দাবি।

আরও পড়ুন: দোলে দিঘা-পুরী যাওয়া আরও সহজ, পর্যটকদের সুবিধার্থে একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা ভারতীয় রেলের

এসআইআর সংক্রান্ত আবহে বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়। অভিযোগ উঠেছে, ওমরের শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। জানা যায়, অভিযুক্ত এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের নজরে বিষয়টি আসে। এরপর জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করা হয় এবং গত বছরের ৪ ডিসেম্বর থানাতেও লিখিত অভিযোগ জমা পড়ে।

পুলিশের দাবি, শুধু অবৈধভাবে ভারতে বসবাসই নয়, ওমর একসময় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনসারের সদস্য ছিলেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁর আনসার বাহিনীর পোশাকে বন্দুক হাতে ছবি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য আরও বাড়ে। দীর্ঘদিন খোঁজ চালানোর পর মঙ্গলবার রাতে দিনহাটার পুটিমারি এলাকা থেকে ওমরকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে তোলার সময় তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন তিনি।

এ বিষয়ে তৃণমূল কোচবিহার জেলা নেতৃত্ব জানায়, অভিযুক্তের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে বিজেপি দাবি করেছে, দীর্ঘদিন ধরেই তারা ওমরের বাংলাদেশি পরিচয় ও রাজনৈতিক যোগসাজশের অভিযোগ তুলে আসছিল। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে ধৃতকে হেফাজতে নেওয়া হয়েছে।

ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের