চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাণ্ডুয়া থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার, দীর্ঘদিন ছিলেন কলকাতার টালিগঞ্জে

নিজস্ব প্রতিনিধি, পাণ্ডুয়া: ওপার বাংলায় অস্থির পরিস্থিতি। এপার বাংলায় এসআইআর আবহে হুগলি জেলার পাণ্ডুয়ার তিন্না দক্ষিণপাড়া (Dakhinpara)এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে রবিবার চুঁচুড়া আদালতে পেশ করে পাণ্ডুয়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম রিয়াদ হাসান(Riyad Hossian)। তিনি বাংলাদেশের বাসিন্দা। ধৃত যুবকের দাবি, বছর তিনেক আগে দালাল মারফত কলকাতাতে এসেছিলেন। কলকাতা টালিগঞ্জ এলাকায় এসে বসবাস করতেন। বেশ কিছুদিন হল পাণ্ডুয়ার তিন্না এলাকায় এসেছিলেন। আত্মীয়র সঙ্গে দেখা করতে ওই যুবক সেখানে এসেছিল বলে দাবি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে পাণ্ডুয়া থানার(Pandua P.S.) পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করেছে। তার কাছে ভিসা বা পাসপোর্ট কিছু ছিল না বলে জানা গেছে। তিন বছর ধরে সে আর কোথায় কোথায় ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। কোন সীমান্ত দিয়ে কত টাকার বিনিময়ে চোরা পথে কিভাবে ওই যুবক বাংলাদেশ (Bangladesh)থেকে কলকাতায় প্রবেশ করেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। রাজ্যে যখন SIR প্রক্রিয়া চলাকালীন প্রথম ভোটার খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেই সময় বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনায় পাণ্ডুয়াতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

অশান্ত বাংলাদেশের দরুন সীমান্তের নজরদারি জোরদার করা হয়েছে। এর মধ্যে এসআই আর প্রক্রিয়ার দরুন হাকিমপুর সীমান্তে প্রতিদিন বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী সে দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে নতুন করে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ায় ফের প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

‘মণিপুরে সাঁজোয়া গাড়ি পাঠাও’, মোদি-শাহকে তুলোধনা মমতার

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘‌কোলাঘাটে গদ্দারবাবু রাস্তা বন্ধ করে দিয়েছে’‌, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ