সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক, জরুরি কাজ আগেভাগেই সেরে রাখুন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: টাকা পয়সা জমানো বা তোলা, ব্যাঙ্কই অগতির গতি। সমাজের একেবারে নীচতলা থেকে সর্বোচ্চ শ্রেণি, ব্যাঙ্ক ছাড়া গত্যন্তর নেই কারও। অনেকেই রয়েছেন যাদের নিয়মিত ব্যাঙ্কে যেতে হয়। এখন যদিও গুগল পে, ইউপিআই, পেটিএমের মতো অত্যাধুনিক লেনদেন অ্যাপ চলে এসেছে, তাও অনেক মানুষ রয়েছেন যারা ব্যাঙ্কে গিয়ে কাজ সারতেই পছন্দ করেন। বিশেষত যারা ব্যবসায়ী তাঁদের ব্যাঙ্ক বন্ধ থাকলে খুব বিপদ হয়। যদি আপনি আপনার দৈনন্দিন কাজের জন্য প্রায় দিনই ব্যাঙ্কে যান, তাহলে কিন্তু সেপ্টেম্বর মাস আপনার জন্য বেশ সমস্যাজনক হয়ে উঠতে পারে। আর ব্যাঙ্ক কর্মীদের জন্য এই মাস হল উপভোগ করার সময়। সেপ্টেম্বর মাসে, বিভিন্ন উৎসব, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার নিয়ে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে এটাও মনে রাখা দরকার যে, সব ছুটি কিন্তু সকল রাজ্যে প্রযোজ্য হয় না। কারণ কিছু ছুটি আঞ্চলিক এবং স্থানীয় রীতিনীতির উপর নির্ভর করে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক বন্ধের দিনের সম্পূর্ণ তালিকা

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথম ওনাম- কেরল

৫ সেপ্টেম্বর শুক্রবার ঈদ-ই-মিলাদ / মিলাদুন্নবী- বিভিন্ন রাজ্যে

৬ সেপ্টেম্বর শনিবার ঈদ-ই-মিলাদ- গ্যাংটক, রায়পুর

৭ সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি- সারা ভারত

১২ সেপ্টেম্বর শুক্রবার ঈদ-ই-মিলাদ-উন-নবী- জম্মু, শ্রীনগর

১৩ সেপ্টেম্বর শনিবার দ্বিতীয় শনিবার- সারা ভারত

১৪ সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি- সারা ভারত

২১ সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি- সারা ভারত

২২ সেপ্টেম্বর সোমবার নবরাত্রি স্থাপন- জয়পুর

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার মহারাজা হরি সিং জয়ন্তী- জম্মু, শ্রীনগর

২৭ সেপ্টেম্বর শনিবার চতুর্থ শনিবার- সারা ভারত

২৮ সেপ্টেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি- সারা ভারত

২৯ সেপ্টেম্বর সোমবার- মহা সপ্তমী (দুর্গাপুজো) আগরতলা, গুয়াহাটি, কলকাতা

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাষ্টমী (দুর্গাপুজো) আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, জয়পুর, কলকাতা, পটনা, রাঁচি

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’