কদম্বগাছিতে মিলল ভুয়ো ভোটারের সন্ধান, এলাকায় চাঞ্চল্য, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভুয়ো ভোটার সহ একাধিক ইস্যুতে যখন সরব নির্বাচন কমিশন, এবার সেই আবহে ফের হদিশ মিলল এক ভুয়ো ভোটারের(False Voter) ।উত্তর ২৪ পরগনা জেলার বারাসত ১ নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত হেমন্ত বসু নগরে খোঁজ মিলল এক ভুয়ো ভোটারের। একইসঙ্গে বাংলাদেশ এবং ভারতীয় ভোটার লিস্টে নাম পাওয়া গিয়েছে সুব্রত মন্ডলের(Subrata Mandal)। হেমন্ত বসু নগরে মাঠপাড়া এলাকার বাসিন্দা এই সুব্রত। ২০০০ সালে ওপার বাংলা থেকে এপার বাংলায় চোরা পথে এসেছেন এমনটাই দাবি তার। এদেশে এসে প্রথমে মামাবাড়ি এবং পরবর্তীতে ভাড়ায় থাকতেন তিনি ও তার পরিবার। পরবর্তীতে পড়াশোনার সুবাদে এদেশে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতন সমস্ত নথিপত্র তৈরি করে নেন তিনি। ২০১১ সালে কদম্বগাছি হেমন্ত বসু নগর এলাকায় বাড়ি করে বসবাস করা শুরু করেন তারা। তবে এদেশের পরিচয় পত্রগুলিতে প্রথম থেকেই একাধিক আড়ালের পথ বেছে নিয়েছিলেন তিনি।

যদিও সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদে সমস্তটাই বলতে হোঁচট খেয়েছেন বারংবার। ভারতীয় ভোটার কার্ডের ২০১৪ সালের ভোটার লিস্টে প্রথমে তার বাবার পরিচয় এর নাম আসে ফনি মন্ডল(Fani Mandal)। তবে পরবর্তীতে আদালতের মাধ্যমে এফিডেভিট করে ২০২৫ এর ভোটার লিস্ট তালিকায় বাবার নাম সংশোধন করে করেন সুভাষ মন্ডল(Subhas Mandal)। কেন প্রথমদিকে সংসাপত্রে ভুল হয়েছে এ প্রশ্ন করতেই কথায় গড়ি মসি মেলে সুব্রতর। পাশাপাশি তার বাবা-মার সঙ্গেও কথা বলতে গেলে একপ্রকার অসুস্থ বাহানা দিয়ে কার্যত আড়াল করতে চেয়েছেন তিনি। তিনি এও বলেন তিনি একজন বিজেপি কর্মী হওয়ায় তার সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। ওপার বাংলা থেকে এপার বাংলা আসলেও বাংলাদেশি পরিচয় পত্র গুলির সঙ্গে কোন যোগাযোগ নেই তার। এমনকি তিনি এও বলেন, কদম্বগাছির পঞ্চায়েত প্রধানের সাহায্যে তিনি এবং তার দুই বোনের ভারতীয় পরিচয় পত্র তৈরি হয়েছে।

বাবা-মায়ের বয়স বেড়ে যাওয়ায় তাদের ভোটার কার্ড তৈরি করতে গেলে মোটা টাকা চাওয়া হয়। তবে বারংবার প্রশ্নে বাংলাদেশি পরিচয় পত্রে থাকা বাবা মায়ের নাম বারংবার আত্মগোপন করেছেন সুব্রতবাবু। গোটা ঘটনাকে ঘিরে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী মন্ডল(Madhuri Mandal) বলেন, যদি সত্যিই দুই দেশের নাগরিক হয়ে থাকেন তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে পঞ্চায়েতের পক্ষ থেকে। পাশাপাশি তিনি আরো বলেন, পঞ্চায়েতের কোন কর্মী বা প্রাক্তন পঞ্চায়েত প্রধান পরিচয় পত্র তৈরি করে দিতে তাকে সহায়তা করেছে কিনা সে সম্পর্কে তিনি অবগত নন। তবে যদি এ অভিযোগ সত্য হয় তবে অবশ্যই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আপাতত এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী