চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়া নামে লক্ষাধিক টাকা প্রতারণা, ফাঁস বিরূপাক্ষের কুকীর্তি

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য তখনই ফাঁস হল বিতর্কিত বিরূপাক্ষ বিশ্বাসের কুকীর্তি। পড়ুয়াকে ভর্তি করে দেওয়ার বিনিময়ে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তন চিকিত্সক । ইতিমধ্যেই জলঙ্গী থানায় বিরূপাক্ষের নামে দায়ের হয়েছে অভিযোগ।

জানা গিয়েছে অভিযোগটি করেছেন মুর্শিদাবাদের জলঙ্গীর ভাদুড়িয়াপাড়ার বাসিন্দা দীন মহম্মদ। তিনি দাবি করেছেন, তাঁর ছেলেকে যাদবপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করে দেওয়ার জন্য দুদফায়  প্রায় ৮ লক্ষ টাকা   বিরূপাক্ষকে দিয়েছিলেন। আর অর্থের বিনিময় বিরূপাক্ষ দেন ভর্তি সংক্রান্ত ভুয়ো কাগজপত্র। ছাত্রের বাবার অভিযোগ, ২০২১ সালে টাকা নিয়েও ওই পড়ুয়াকে ভর্তি করতে পারেননি বর্ধমান মেডিক্যাল কলেজের তৎকালীন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। এই ঘটনার প্রেক্ষিতে ২০২১ সালের জুলাই মাসে একটি এফআইআর দায়ের করা হয়।

উল্লেখ্য, বর্ধমান মে়ডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের (এস আর) সিনিয়র রেসিডেন্স পদে কর্মরত ছিলেন বিরূপাক্ষ। পাশাপাশি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও তিনি ছিলেন পরিচিত। তাই আরজি কর কাণ্ড নিয়ে বারবার নাম জড়িয়েছে বিরূপাক্ষর। ইতিমধ্যেই  তাঁকে বদলি করেছে  স্বাস্থ্য দফতর।  বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে তাঁকে ‘রিলিজ’ দেওয়া হয়। পাঠানোর সিদ্ধান্ত হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে।

Published by:

Share Link:

More Releted News:

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ