ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হল ম্যারাথন দৌড়

Share:

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হয় ম্যারাথন দৌড়। মাদক বিরোধী বার্তা দিয়েই আজ কমিশনারেটের নর্থ ডিভিশনের (North Division) তরফে আতপুর সাব ট্রাফিক গার্ডের সামনে থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়। যেখানে উপস্থিত হয়েছিলেন পুলিশ কমিশনার (CP) অলোক রাজোরিয়া, ডিসিপি (নর্থ) শ্রী হরি পান্ডে। এছাড়াও কমিশনারেটের শীর্ষ পুলিশ আধিকারিকরা ছিলেন। আতপুর থেকে এই দৌড় শুরু হয়ে কাকিনাড়া (Kakinara) মিলের মাঠে গিয়ে এই দৌড় শেষ হয়।

প্রতিবছরই ব্যারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারেটের তরফ থেকে এলাকায় ড্রাগ বিরোধী অভিযানের বার্তা দিয়ে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই দৌড়ে উৎসাহি প্রতিযোগীর সংখ্যাও ছিল যথেষ্ট। এ দিনের এই ম্যারাথন দৌড়ে কচিকাঁচারাও যোগ দেন। রাস্তার দুপাশে সাধারণ মানুষ এই ম্যারাথন দৌড় দেখতে জড়ো হন। ম্যারাথন দৌড়ের মধ্যে থেকে এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে কড়া বার্তা দেন ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকরা।

ব্যারাকপুর কমিশনারেট এলাকায় মাদকচক্র সক্রিয় বলে দীর্ঘদিন থেকে পুলিশের কাছে নানা অভিযোগ আছে। মাদকচক্র (Drug Racket) রুখতে তাই বদ্ধপরিকর প্রশাসন। তবে এই ধরনের চক্রকে রুখতে গেলে চাই জন সচেতনতা। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মাদক বিরোধী অভিযান চালাতে চায় ব্যারাকপুর কমিশনারেট । আর তার জন্যই ম্যারাথন দৌড়ের আয়োজন।

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

বাড়িতেই লক্ষ্মীপুজো, থিম গ্রাম বাংলার নারী শিক্ষা, কোজাগরীর আরাধনায় মগ্ন শিক্ষক শঙ্কর

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা