বারাকপুর মহকুমার ১২ বিধানসভা কেন্দ্রের ৫৪ হাজার আবেদন এখনও ‘পেন্ডিং’

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও বারাকপুর মহকুমার একাধিক বিধানসভা কেন্দ্রে এখনও ঝুলে রয়েছে হাজার হাজার ভোটারের ভবিষ্যৎ। ভোটের আগে এই অনিশ্চয়তা ঘিরে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। বারাকপুর মহকুমার ১২টি বিধানসভা কেন্দ্রে এখনও প্রায় ৫৪ হাজার ভোটারের তথ্য যাচাই সম্পূর্ণ হয়নি। এই ভোটারদের ‘বিচারাধীন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৭০ হাজার এমন ভোটারের তথ্য খতিয়ে দেখেছেন বিচারকরা। প্রশাসনের আশা, ২ এপ্রিল মনোনয়ন জমা শুরু হওয়ার আগেই এই প্রক্রিয়া শেষ হবে এবং সংশ্লিষ্ট ভোটারদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।

আরও পড়ুন: এলপিজি সঙ্কটে একের পর এক রুটে বন্ধ হচ্ছে অটো পরিষেবা, বিপাকে নিত্যযাত্রীরা

ভোটার তালিকা প্রকাশের পর জানা যায়, বরানগর থেকে বীজপুর পর্যন্ত মোট ১ লক্ষ ২৪ হাজার ভোটার ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এই তালিকার যাচাই প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে বারাকপুর প্রশাসনিক ভবনে বারাকপুর, নোয়াপাড়া, ভাটপাড়া এবং জগদ্দল কেন্দ্রের ভোটারদের তথ্য যাচাই চলছে। অন্য কেন্দ্রগুলির কাজ নির্বাচন কমিশনের নির্দিষ্ট দফতরে সম্পন্ন হচ্ছে।

যাচাই শেষ হলে যাঁদের বৈধ বলে বিবেচনা করা হবে, তাঁদের নাম ‘সাপ্লিমেন্টারি লিস্ট’-এ অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে, যেসব ভোটারের নাম ‘ডিলিটেড’ হিসেবে চিহ্নিত হয়েছিল, তাঁদের অনেকেই নতুন করে ফর্ম ৬ জমা দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য সন্তোষজনক হলে পুনরায় ভোটার তালিকায় নাম ফেরার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই কয়েকটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন সংক্রান্ত দায়িত্বে থাকা আধিকারিকদের বদলি করা হয়েছে এবং নতুন অফিসাররা দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি পর্যবেক্ষকরাও এলাকায় আসতে শুরু করেছেন। সব মিলিয়ে বারাকপুর মহকুমায় আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি এখন জোর কদমে এগোচ্ছে।

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক