তোলাবাজির টাকা চেয়ে না পাওয়ায় ব্যবসায়ীদের হুমকি, তপ্ত বারুইপুর

Share:

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর: তোলাবাজির টাকা চেয়ে না পাওয়ায় ব্যবসায়ীদের হুমকি ও বাজার করার সময় বাজার কমিটির সম্পাদক আব্দুল্লা পুরকাইতকে মারধর করার ঘটনা ঘটল বারুইপুর থানা (Baruipur P.S.) এলাকার সুর্যপুর হাট এলাকায়।ঘটনায় অভিযুক্ত এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতি। এর প্রতিবাদে বারুইপুর – কুলপি রোড(Baruipur- Kulpi Road) বৃহস্পতিবার অবরোধ করেন ব্যবসায়ীরা। দোকান বন্ধ রাখা হয়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এক দুষ্কৃতিকে পুলিশ ধরলে ব্যবসায়ীরা তাকে মারধর করা র চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এলাকায় যায় বারুইপুর এস ডি পি ও অতিস বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ (Lathi Charge) করতে হয় পুলিশকে। ব্যাবসায়ীদের সরিয়ে দেওয়া হয় এলাকা থেকে। এক ব্যবসায়ী রবিউল লস্কর বলেন ,প্রায় সময় দুষ্কৃতীরা হাটে এসে ব্যবসায়ীদের কাছ থেকে তোলার টাকা চায় ।তোলার টাকা না দিলে ব্যবসায়ীদের বেধড়ক মারধর করে। আজও তার ব্যতিক্রম হয়নি। প্রতিদিনের মতনই কয়েকজন দুষ্কৃতি তার দলবল নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চায়।

ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকার করলে বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ঝামেলা শুরু হয় দুষ্কৃতীদের। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। প্রায় সময় দুষ্কৃতীদের কারণে ব্যবসা করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে,অভিযোগ ব্যবসায়ীদের । তোলার টাকা না দেওয়ায় দুষ্কৃতীরা ব্যবসায়ীদের মারধর করে। ওই এলাকার ব্যবসায়ীরা দাবি করে পুলিশ প্রশাসন অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিক।

বাঘ-হাতি নয়, শুঁয়োপোকা র ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তিতে মদত ছিল তৃণমূলের? ধৃত আফরোজকে ঘিরে বাড়ছে সন্দেহ

ফ্রিজে নেই মাছ-মাংস? বানিয়ে ফেলুন দই কাটলেট, রইল রেসিপি

‘আন্দোলনের নামে উৎপাত চলেছে, দেশের মানুষ বুঝে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ