বারুইপুরে বিধানসভার অধ্যক্ষকে সঙ্গে নিয়ে ভোট প্রচার সারলেন সায়নী ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি ,বারাইপুর: অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে সারা ভারত জুড়ে। পঞ্চম দফা ভোট শেষ হয়ে গেছে ইতিমধ্যে।আর দুই দফার ভোট বাকি আছে এখনো। যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে আগামী পয়লা জুন । যেটা শেষ দফার নির্বাচন হবে।সপ্তম দফার নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি। হাতে যে কটা দিনে আছে প্রত্যেকটা দিনকেই অত্যন্ত গুরুত্বসহকারে নিচ্ছেন সমস্ত দলের প্রার্থীরা। নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। সকালে তৃণমূল কংগ্রেস প্রচারে নামলে দুপুরে প্রচার করছে সিপিআইএম এবং সন্ধ্যায় বিজেপি। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের প্রচার করতে ব্যস্ত।

সকাল থেকে বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা অলিগলি টোটো করে প্রচার সারলেন যাদব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ(Sayani Ghosh)। সায়নীর প্রচারের সঙ্গী ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ(Speaker) বিমান ব্যানার্জি। আজ বারুইপুরের প্রচারে তাকে সহযোগিতা করেন বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম কুমার দাস ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র সহ আরো অনেকে। সায়নী ঘোষ বলেন ৭৩ দিন প্রচার করছি, মানুষের বাড়িতে বাড়িতে গেছি,পায়ে হেঁটে প্রচার করেছি, মানুষের আশীর্বাদ চাইছি, খুব ভালো সাড়া পেয়েছি মানুষের সহযোগিতা ও আশীর্বাদ পাচ্ছি, মানুষের সমর্থন পেলে তবেই আগামী দিনে উন্নয়ন হবে। তবে মানুষ মমতাদির সঙ্গে আছে।

পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি (Biman Bandopadhay)বলেন বারুইপুর পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন করতে হবে। আমি নিজেই রেলমন্ত্রীর সাথে কথা বলেছিলাম। এটা মুখ্যমন্ত্রীর(CM) পরিকল্পনা ছিল, সরকার পরিবর্তনের পর এটা ফলপ্রসূ হয়নি। মুখ্যমন্ত্রী ও চেষ্টা করেছেন,আমরাও চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কাজটা করে উঠতে পারিনি। সায়নী জিতলে আগামী দিনে বারুইপুর পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন নিয়ে লোকসভায় জোরালো লড়াই করবে, আশা করি সায়নীর মাধ্যমে আমরা এই কাজটি করাতে পারবো। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ১০০% জিতবে।

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস