বাসন্তীতে জরির কারখানার আড়ালে অস্ত্র কারখানার হদিস, গ্রেপ্তার দুই

Share:

নিজস্ব প্রতিনিধি , বাসন্তী: কাপড়ে জরির কাজের কারখানার আড়ালে গোপনে চলত আগ্নেয়াস্ত্র তৈরির কাজ। গ্রামের কয়েকশো মহিলা প্রতিদিন জরির কাজ করতে আসত। এক চিলতে ঘরের ছাউনি, তার মধ্যেই চলতো নীরবে অস্ত্র তৈরির কাজ। বারুইপুর পুলিশ জেলার(Baruipur Police District) পুলিশ গোপনে খবর পেয়ে হানা দেয় ওই বাড়িতে । এরপর মেলে প্রচুর পরিমানে অস্ত্র তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে(Basanti)। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা একরকম বড়সড় সাফল্য বলে মনে করছে জেলা পুলিশ।

কিছুদিন আগেই ক্যানিং থানা(Canning P.S.) এলাকায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। এছাড়াও বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকেও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছিল প্রায় প্রতিদিন। এরই মধ্যে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বাসন্তীর রামচন্দ্রখালি পঞ্চায়েতের ছোট কলাহাজরা গ্রামের তেঁতুলতলা গ্রামে অভিযান চালায় । সেখানে মোতালেফ পুরকাইত ওরফে হাঁসার বাড়িতে হদিশ মেলে বেআইনি অস্ত্র তৈরির কারখানা।

ওই বাড়ি থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বাড়ির মালিক মোতালেফ ও তার সাগরেদ জয়নাল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার এসপি শ্রীমতি পুষ্পা জানান, ধৃতদের সঙ্গে বিহারের মুঙ্গেরের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই বেআইনি আগ্নেয়াস্ত্র কেনাবেচার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের শনিবার আলিপুর আদালতে তোলা হয়।

২০১৭ সালে রবীন্দ্রনগর থানা(Rabindranagar P.S.) এলাকায় অস্ত্রভাণ্ডার উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত ছিল এই মোতালেফ ওরফে হাঁসা। সে সময় গা ঢাকা দিয়েছিল সে । পরে ২০১৯ সালে লোকসভা ভোটের আগে মোতালেফের কলাহাজরা গ্রামের এই বাড়িতেই অস্ত্র কারখানার হদিশ মেলে। সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। হাঁসা সহ সেবার পুলিশের হাতে ধরা পড়েছিল মজিদ আলি সরদার, মোরসালিম মোড়ল, শওকত সর্দার এবং আব্দুল কালাম পিয়াদা নামের আরও চার দুষ্কৃতী। আবারও পঞ্চায়েত নির্বাচনের আগে তার বাড়িতে মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় বিপুল পরিমাণের অস্ত্রভাণ্ডার তৈরির প্রকৃত কারণ কি তার তদন্ত করছে বারাইপুর পুলিশ জেলার পুলিশ।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী