সন্দেশখালির গৃহবধূকে বাড়িতে গিয়ে হুমকি রেখার

বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রেখা পাত্র’র বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এক গৃহবধূকে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরক অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের(Basirhat Constitution) বিজেপির প্রার্থী(BJP Candidate) রেখা পাত্র’র(Rekha Patra) বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, ধর্ষণের ‘অসত্য অভিযোগ’ তুলে নিতে চাওয়ায় সন্দেশখালির(Sandeshkhali) এক গৃহবধূকে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসেছেন রেখা আর তাঁর সঙ্গে থাকা বিজেপির লোকেরা। ওই মহিলাকে হুমকি দিয়ে বলা হয়েছে, ধর্ষণের ‘অসত্য অভিযোগ’ তুলে নিলে বিজেপি আর তাঁদের দায়িত্ব নেবে না। এই ঘটনায় আতঙ্কিত হয়ে ওই মহিলা সোম সকালেই নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হয়েছেন সন্দেশখালি থানার। ওই মহিলার ভাই জানিয়েছেন, সন্দেশখালিতে শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল তাঁকে-সহ ৩ জনকে। সেই সময়ে সন্দেশখালি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর জামিনের জন্য স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে দরবার করেন তাঁর দিদি। সেই সময়েই স্থানীয় বিজেপি নেত্রী মাম্পি দাস তাঁর দিদিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরামর্শ দেন, ‘আমরা এঁদের বিরুদ্ধে কেস করেছি। তুইও কর। তা হলে ভাইয়েরা ছাড়া পেয়ে যাবে। না হলে ছাড়া পাবে না। তোর ভাইয়ের কী হবে, কিছু বলতে পারছি না। তাই রেপ কেসটা কর।’ মাম্পির কথাতেই তাঁর দিদি ধর্ষণের মামলা করেন।  

সম্প্রতি চতুর্দিকে ধর্ষণের অভিযোগ অস্বীকারের খবর পেয়ে হয়তো ওই মহিলা ভয় পেয়ে যান। আর তার জেরেই তিনি ধর্ষণের ‘অসত্য অভিযোগ’ প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন। কিন্তু সেই চেষ্টা করতেই আসে হুমকি। কেননা সন্দেশখালির ওই গৃহবধূ যে ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করে নিতে চান, সেই খবর কোনও ভাবে ছড়িয়ে পড়ে এলাকায়। খবরটি চাউর হতেই বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা-সহ বিজেপির কর্মীরা রবিবার রাতে হানা দেন তাঁদের বাড়িতে। আর সেই ঘটনাতেই আতঙ্কিত ওই মহিলা সোমবার সকালেই নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হয়েছেন সন্দেশখালি থানার। এদিকে সন্দেশখালিতেই রবিবার তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিকের সামনেই এক তৃণমূল নেতাকে মারধর করেন বিজেপির মহিলাকর্মীরা। সেই ঘটনার তদন্তে রবিবার গভীর রাতে ওই গ্রামে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। শুরু হয় ধরপাকড়। গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা উৎপল মাইতি ও সুপ্রকাশ মণ্ডলকে। পুলিশের জালে গীতা বর নামে এক মহিলা বিজেপি কর্মীও। এছাড়াও আরও বেশ কয়েকজন বিজেপি কর্মীকেও আটক করা হয়েছে বলেই জানা গিয়েছে।

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা