‘বিজ্ঞাপনের জন্য আমার নাম ব্যবহার করছে বিজেপি’, দাবি মমতার

সোম দুপুরে বনগাঁর সভা থেকে মমতা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি তাঁদের নিশানা বানান সন্দেশখালির ঘটনা নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম দুপুরে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম মহকুমা শহর বনগাঁতে(Bongna) এক নির্বাচনী সভায় যোগ দেন। সেই সভা আয়োজন করা হয়েছিল, বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল(TMC) প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে। সেই সভা থেকেই মমতা বিজেপির(BJP) বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি তাঁদের নিশানা বানান সন্দেশখালির(Sandeshkhali) ঘটনা নিয়ে। একই সঙ্গে তিনি এদিন তুলে ধরেন মতুয়াদের ঠাকুরবাড়ির সঙ্গে তাঁর সম্পর্কের কথা। এলাকাবাসীকে আশ্বস্ত করে পেট্রাপোল স্থলবন্দরের কাজ হারানো মানুষদের কাজ ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গেও।

এদিন মমতা বিজেপিকে নিশানা বানিয়ে বলেন, ‘আমার নাম ব্যবহার করে বিজ্ঞাপন করছে। আর নাম পায়নি খুঁজে। সে তার মাকে বলছে, চল মোদিকে ভোটটা দিয়ে আসি। আমার বাড়িতে জল দিয়েছে। ঘেঁচু দিয়েছে। উনি জলটা দেননি। জলটা আমরা দিয়েছি। এই জলের ৭০ শতাংশ টাকা, জমি এবং রক্ষণাবেক্ষণ সব রাজ্য সরকার করে। মোদিবাবু কিচ্ছু করেনি। আপনারা নাকি বিনা পয়সায় বিদ্যুৎ পান। মোদিবাবু বলছে। পাচ্ছেন নাকি? বিনা পয়সা গ্যাস পাচ্ছেন? এ হল গ্যাস বেলুনের থেকেও বড় বেলুন। মোদির গ্যারান্টি হল ৪২০ গ্যারান্টি। মানে গ্যারান্টি নেই। নো গ্যারান্টি। সন্দেশখালির মা বোনেদের অসম্মান করার জন্য টাকা খরচ করছে, মদ দিচ্ছে, বোমা-গুলি-পিস্তল দিচ্ছে। যা ইচ্ছে করে যাচ্ছে। আমি ওদের বলি একটা  মা-বোনেদের সম্মান চলে গেলে সেই সম্মান ফিরবে না। মা-বোনেদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না। নরেন্দ্র মোদি জেনে রাখ, আমাদের এখানে মা বোনেদের গায়ে হাত দিতে গেলে সবাই ভয় পায়। হাত দিলে তাকে জেলে থাকতে হয়। এটা তোমাদের উত্তরপ্রদেশ নয়, মধ্যপ্রদেশ নয় যে, তফসিলিদের ওপর অত্যাচারে ভারতে এক নম্বর। এটা বাংলা। এটা রবীন্দ্রনাথের বাংলা। এই বাংলায় অনেক মানুষ অনেক ধর্ম অনেক সম্প্রদায়।’

বনগাঁয় সীমান্ত বাণিজ্য সংক্রান্ত ল্যান্ডপোর্ট কেন্দ্রীয় সরকার নিজেদের অধীনে নিয়ে আসায় এবং রাজ্য সরকার তার ট্যাক্স নেওয়ায় বনগাঁ পুরসভার তরফে ল্যান্ডপোর্টের তরফে যুক্ত হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েন। সেই সূত্রেই এদিন মমতা পেট্রাপোল স্থলবন্দর প্রসঙ্গে জানান, ‘বিশ্বজিৎ যদি জেতে তবে আমি, বিশ্বজিৎ, মমতাবালা সবাই একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নেব। যাতে ওদিকটাও ঠিক থাকে। আর গরীব মানুষগুলোরও কর্মসংস্থান হয়।’ মুখ্যমন্ত্রী এদিন তুলে ধরেন মতুয়াদের ঠাকুরবাড়ির সঙ্গে তাঁর সম্পর্কের কথাও। তিনি বলেন, ‘মমতাবালা ঠাকুরকে আমি সম্মান দিয়েছি। তাঁকে প্রার্থী করেছি। সে জিতেওছিল। বিজেপি মিথ্যা কথা বলে তাকে হারিয়ে দিয়েছে। তার পরে আমরা তাঁকে রাজ্যসভায় প্রার্থী করে সম্মান দেখিয়েছি। বড়মাকে আমরা রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গভূষণে সম্মাণিত করেছি। ঠাকুরবাড়ির উন্নয়নেও একাধিক কাজ করেছিল।’

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর