পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে লাফ দিয়ে পালাল এক আসামি। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে লাফ দিয়ে পালাল এক আসামি। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদে। ঘটনাটি ঘটেছে, গতকাল মঙ্গলবার (২ জুন) বিকেলে মুর্শিদা বাদের রানিনগর থানার গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে। পলাতক আসামির নাম জাকির শেখ। বাড়ি রানিনগরের কাহারপাড়ায়। বর্তমানে পুলিশ অভিযুক্তের খোঁজ তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, গত ২৭ মে বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেন্সিডিল পাচারের চেষ্টার অভিযোগে তাঁকে আটক করেছিন বিএসএফ। পরে তাঁকে রানিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এরপর তাঁকে মুর্শিদাবাদ এনডিপিএস আদালতে পেশ করা হয়। পুলিশের তরফে ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। সেইমতো আদালতের নির্দেশে তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল। জানা যায়, গতকাল জাকিরকে নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্যে গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। চিকিৎসা শেষে তাঁকে কঠোর পাহারায় ফের প্রিজন ভ্যানে তুলে রানিনগর থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর সময় প্রিজন ভ্যানের গতি কিছুটা কম ছিল। সেই সুযোগেই আচমকা ভ্যানের পিছনের গেট খুলে ফাঁকা মাঠের দিকে দৌড়ে পালায় জাকির। কর্তব্যরত পুলিশরা কিছু বুঝে উঠতে পারার আগেই জাকির পালায়। চোখের পলকে কাজ সারে সে।

আরও পড়ুনঃ সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

এই ঘটনায় স্বাভাবিকভাবেই জেলা পুলিশের শীর্ষ মহলে শোরগোল পড়ে গিয়েছে। হয়েছে। লকআপ বা পুলিশি হেফাজত থেকে কীভাবে একজন দাগি আসামি পালিয়ে যায়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ​ইতিমধ্যেই জাকির শেখের সন্ধানে চারদিকে নাকা চেকিং ও তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তবে সেই সময়ে দায়িত্বে থাকা কোনও পুলিশকর্মীর বিরুদ্ধে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক