ভোটের আগেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা-গুলি, জয়নগরে ছড়িয়েছে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তম দফা ভোটের আগে ফের ছড়াল উত্তেজনা। তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। আর সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ছোড়া হয় বোমা। মঙ্গলবার রাতে এমনই ভয়াবহ ঘটনা ঘটল জয়নগরে। বোমা হামলার পর বর্তমানে  ওই তৃণমূল নেতা ভর্তি রয়েছে হাসপাতালে।

জানা গিয়েছে জখম তৃণমূল নেতা হলেন জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতের  সদস্য তপন মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে গড়দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল মোড়ে বসে ভোটার স্লিপ গোছানোর কাজ করছিলেন। আর সেইসময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।  কিন্তু সেই গুলি তৃণমূল নেতার গায়ে না লাগলে তাঁকে লক্ষ্য করে  বোমা ছোড়ে দুষ্কৃতীরা। তবে পরিস্থিতি বেগতিক বুঝে এর পরই এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।  তবে বোমা হামলায়  গুরুত্বর আহত হন তৃণমূল নেতা।    স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি জয়নগর নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। 

উল্লেখ্য,  কারা এই হামলা চালাল তা এখন জানা যায়নি। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে  আগামী ১ জুন, জয়নগর লোকসভা কেন্দ্রে  রয়েছে সপ্তম  দফায় লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের ঠিক আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।   তৃণমূলের দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের