চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেলডাঙা কাণ্ডে ফের বিপত্তি, অভিযুক্তদের আদালতে হাজির করতে ব্যর্থ এনআইএ

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের বৃহস্পতিবার কলকাতার বিচারভবনে হাজির করানো সম্ভব হয়নি। এই বিষয়টি ঘিরে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আদালতে এনআইএ জানিয়েছে, মামলার কেস ডায়েরি এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিচারক নির্দেশ দিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অভিযুক্তদের অবশ্যই আদালতে হাজির করাতে হবে। সেদিন বেলডাঙা মামলার রাজ্য পুলিশের তদন্তকারী অফিসারকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পুলিশের সুপারকে ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কলকাতার বিচারভবনে বেলডাঙার অশান্তি সংক্রান্ত মামলার শুনানি ছিল। তবে অভিযুক্তরা বর্তমানে মুর্শিদাবাদের জেলে থাকায় তাদের হাজির করানো যায়নি। এনআইএ-র আইনজীবী আদালতে জানান, জেল সুপার জানিয়েছেন, পর্যাপ্ত এসকর্টের অভাবে অভিযুক্তদের কলকাতায় আনা সম্ভব হয়নি। এছাড়া মামলার কেস ডায়েরি না পাওয়ায় তদন্তের অগ্রগতিও ব্যাহত হচ্ছে বলে দাবি করে এনআইএ।

আরও পড়ুন: রাজ্য বাজেটে বড় চমক, পেনশনভোগীদের জন্য ক্যাশলেস চিকিৎসা নিয়ে বড় ঘোষণা চন্দ্রিমার

এনআইএ আরও জানায়, অভিযুক্তদের আদালতে হাজির করানো জন্য আগেই জেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। জেল কর্তৃপক্ষ রাজ্য পুলিশের কাছে এসকর্টের আবেদন করলেও পুলিশ সুপার গাড়ি ও নিরাপত্তা ব্যবস্থা দিতে ব্যর্থ হন বলে অভিযোগ। ফলে অভিযুক্তদের হাজির করানো যায়নি। বিচারক এই প্রসঙ্গে মন্তব্য করেন, স্থানীয় পুলিশের অসযোগিতায় কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবী ফাজিল আহমেদ খান দাবি করেন, পুলিশের হেফাজতে অভিযুক্তদের উপর অত্যাচার হয়েছে। তিনি বলেন, সশরীরে হাজির করানো না হওয়ায় আদালতে বিষয়টি যথাযথভাবে জানানো যায়নি।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর প্রতিবাদে গত ১৬ জানুয়ারি বেলডাঙায় ব্যাপক অশান্তি ছড়ায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই মামলা। পরে হাই কোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএ-কে তদন্তের দায়িত্ব দেয়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ