গোপীবল্লভপুরের বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েত এল তৃণমূলের দখলে

Share:

নিজস্ব প্রতিনিধি, গোপীবল্লভপুর: পঞ্চায়েত ভোট মাত্র আর কয়েকমাস বাকি।তার আগেই ঝাড়গ্রাম জেলার (Jhargram District) গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি এবং নির্দল সমর্থিত পঞ্চায়েত বোর্ডকে অনাস্থা ভোটে হারিয়ে ক্ষমতা দখল করল শাসকদল তৃণমূল। বুধবার দুপুরে বেলিয়াবেড়া (Beliabera) গ্রাম পঞ্চায়েত দফতরে ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে রুদ্ধদ্বার ভোটাভুটিতে অঞ্চলের ১৩ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে তৃণমূলের ৮ জন সদস্য উপস্থিত হয়ে প্রাক্তন প্রধানকে অনাস্থা ভোটে হারান।

জানা গেছে, গত ২০১৮ সালের পঞ্চায়েতে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে তৃণমূল দখল করে ৮ টি, বিজেপি ৪ টি এবং নির্দল দখল করে ১ টি আসন।পরে বিজেপি এবং নির্দল এর তৃণমূলের দুজন পঞ্চায়েত সদস্যের সমর্থনে বোর্ড গঠন করে। প্রধান হন নির্দল পঞ্চায়েত সদস্য তপন সিট।পরে এদিন তৃণমূলের সমস্ত পঞ্চায়েত নির্দল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে ক্ষমতা থেকে সরান।শেষ পর্যন্ত ক্ষমতা দখল করে তৃণমূল।

অনাস্থা ভোটে জিতে বিজয় উল্লাসে মাতেন তৃণমূল নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন ঝাড়গ্ৰাম জেলা যুব তৃণমূলের (TMC) জেলা কমিটির সদস্য অমিতাভ দাস,গোপীবল্লভপুর (Gopiballavpur) ২ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রশান্ত বেরা, সহ অন্যান্যরা। বিগত বোর্ডের বিরুদ্ধে বর্তমান সদস্যদের অভিযোগ সেই বোর্ডের যিনি প্রধান ছিলেন ,তিনি কারো সঙ্গে কোন রকম আলোচনা বা সহযোগিতা করতেন না। তাই তারা ওই বোর্ডের বিরোধিতা করে অনাস্থা প্রস্তাবে ভোট দেন।

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জেতার ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

প্রাক্তন প্রেমিকাকে ‘খুন’ করতে বোমা রেখেছিল গাড়িতে! বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণই

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা