পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

Share:

নিজস্ব প্রতিনিধি: পুণের ঐতিহাসিক লোহাগড় দুর্গে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড গোটা দেশকে স্তম্ভিত করেছে। প্রথমে এটিকে দুর্ঘটনা বলে মনে হলেও, পুলিশের তদন্তে সামনে আসে এক ঠাণ্ডা মাথায় খুনের ঘটনা। প্রেমিক চেতনের সঙ্গে ষড়যন্ত্র করে হবু স্বামী কেতনকে খুনের অভিযোগ উঠেছে সিয়া গোয়েলের বিরুদ্ধে। খুনের দিন ঠিক কি ঘটেছিল তা পুনর্গঠনের জন্য রবিবার (২৮ জুন) পুলিশ দুই অভিযুক্তকে নিয়ে  যায় ঘটনাস্থলে।  

সকাল সাড়ে ৬টায় তাঁদের সেখানে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই অভিযানের উদ্দেশ্য ছিল ১৮ জুন আগরওয়ালের প্রাণ কেড়ে নেওয়া সেই মারাত্মক ঘটনাপ্রবাহের হুবহু পুনর্নির্মাণ করা। অভিযোগ উঠেছে, সিয়া গোয়েল (২০) এবং চেতন চৌধুরী (২২) ষড়যন্ত্র করে ২৬ বছর বয়সী রিয়েল এস্টেট ব্যবসায়ীকে চেতন আগরওয়ালকে একটি গভীর গিরিখাতে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে। ঘটনার পুনর্নির্মাণে একটি ম্যানিকুইন ব্যবহার করা হয়েছিল। পুনর্নির্মাণের অংশ হিসেবে, ডামিটিকে দুর্গের দেয়াল থেকে নিচে ঠেলে ফেলা  হয়। আর কি কি করা হয়েছিল সেই সমস্ত তথ্য যাচাই করা হয়।  

আরও পড়ুনঃ  পারিশ্রমিক চাইতেই মারধর, খুনের হুমকি, বিস্ফোরক অভিযোগ ‘মির্জাপুর’ অভিনেতার

 উল্লেখ্য, সিয়া তদন্তকারীদের জানিয়েছেন তিনি  তিনি আগরওয়ালকে বিয়ে করতে চাননি এবং সেই কারণেই তাকে হত্যা করার জন্য চেতন চৌধুরীর সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন। তিনি ভেবেছিলেন, বিয়ে ভেঙে দিলে তার পরিবারের বদনাম হবে।  একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চলমান তদন্তে মামলার বিভিন্ন দিক, যেমন, অপরাধের পরিকল্পনা, ঘটনার আগে ও পরে অভিযুক্তদের গতিবিধি, তাদের ডিজিটাল  গতিবিধি এবং হত্যাকাণ্ডের উদ্দেশ্যের ওপর  বিশেষ নজর দেওয়া হচ্ছে। 

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

প্রাক্তন প্রেমিকাকে ‘খুন’ করতে বোমা রেখেছিল গাড়িতে! বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণই

পারিশ্রমিক চাইতেই মারধর, খুনের হুমকি, বিস্ফোরক অভিযোগ ‘মির্জাপুর’ অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি