‘প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী একসঙ্গে কাজ করলেই বাংলার লাভ’, টোপ দিলেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলার ভালোর জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলায় নির্বাচনী সভায় টোপ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেছেন, তৃণমূল প্রধানমন্ত্রী শব্দকেও ছাড়েনি। এটা সংবিধানের দেওয়া একটি শব্দ। দেশের জনগণের দেওয়া শব্দ। জন্ম থেকে নিয়ে আসেননি।  প্রধানমন্ত্রীর শব্দের সঙ্গে ঘৃণা করলেই লাভ হবে না। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী একসঙ্গে কাজ করলেই বাংলার লাভ হবে।

তিনি আরও বলেছেন, বাংলাতে ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন। ডবল ইঞ্জিন সরকার বাংলাকে আত্মনির্ভর বানাবে। আসানসোলের মঞ্চে নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরজি কর, সন্দেশখালির প্রসঙ্গ তুলেছেন তিনি। বলেছেন, বাংলায় মহিলাদের সুরক্ষা নেই। সিউড়ি থেকে তাঁকে বাংলাতে বলতে শোনা গিয়েছে, মা বোনেদের সম্মান চাই। নারী   ৪ মে-র পর বাংলা উন্নয়নের এক নতুন যুগে প্রবেশ করবে। এদিন ডবল ইঞ্জিন সরকার তৈরির কথা জানিয়েছেন।

এদিন মোদির কথায় উঠে এসেছে কয়লা মাফিয়া, বালি মাফিয়ার কথা। আসানসোল আর দুর্গাপুরের এই গোটা এলাকা এক সময় বাংলার উন্নয়নের একটি কেন্দ্র ছিল। আজ সেখান থেকে ক্রমেই শিল্পের চলে যাচ্ছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনুপ্রবেশকারীদের বেছে বেছে জেলা পাঠানোর কথা বলেছেন। আগে বাংলায় এসে বক্তব্য রাখতেন। এবার একাধিকবার বাংলায় কথা বলে মানুষের মন জয়ের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বাংলার মানুষের এক দরকার, ভয় নয়-ভরসা। তাঁর অভিযোগ, বাংলাতে বন্ধ হচ্ছে স্কুল, লুট হচ্ছে চাকরি। 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান প্রসঙ্গে মোদি বলেন,  রাষ্ট্রপতি বাংলাতে এসেছিলেন। তাঁর সম্মান করা দায়িত্ব ছিল। কিন্তু অহংকারি তৃণমূল সরকার দেশের রাষ্ট্রপতিকেও তুচ্ছ মনে করে। তিনি আদিবাসী হওয়ায় তাঁকে অপমান করা হয়েছে। 

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর