চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তোমার দেখা নাই রে তোমার দেখা নাই’, ক্ষোভ বাড়ছে বঙ্গ বিজেপিতে

নিজস্ব প্রতিনিধি: সামনেই পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। বছর ঘুরলেই লোকসভার ভোট(General Election)। অথচ এই দুই নির্বাচন নিয়ে তো বটেই, রাজ্যে দলের কাজকর্ম ও সংগঠনের হাল নিয়ে বিন্দুমাত্র উৎসাহ দেখা যাচ্ছে না দলেরই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নিযুক্ত ৪জন জন দলীয় পর্যবেক্ষকের(Observers) মধ্যে। অন্তত এমনটাই অভিযোগ উঠেছে বঙ্গ বিজেপির(Bengal BJP) অন্দরে। যদিও পাল্টা দাবিও উঠেছে, পর্যবেক্ষকদের চোখে বঙ্গ বিজেপি নেতৃত্বের চূড়ান্ত অকর্মণ্যতা এবং সংগঠনের বেহাল দশা বার বার ধরা পড়ছে এবং সেই সম্পর্কিত রিপোর্ট দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও নিয়মিত জমা পড়ছে। তাই এই ৪জনকে বদনাম করে তাঁদের বাংলা থেকে দলের পর্যবেক্ষক হিসাবে সরিয়ে দিতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই কারণেই এখন তাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। যে ৪জনকে ঘিরে এই অভযোগ উঠেছে তাঁরা হলেন সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া ও অমিত মালব্য(Amit Malabya)। 

আরও পড়ুন ৫ মিনিটেই ৫৫টি পরীক্ষা, তাও বিনামূল্যে, বসছে Health ATM

এই ৪জনের বিরুদ্ধে অভিযোগটা ঠিক কী? পর্যবেক্ষকদের বিরুদ্ধে প্রথম অভিযোগ তাঁদের দেখা মেলাই ভার। দিল্লি থেকে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডা না এলে এদের নাকি টিকির দেখাও মেলে না। ফোন করলে তা তাঁরা ধরেন না। নীচুতলার কর্মীদের কোনও কথাই শোনেন না। তাঁদের দেখা মেলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায়। কেউ ট্যুইট করছেন সারাদিন ধরে কেউ ফেসবুকে পোস্ট করছেন সারাদিন ধরে। দ্বিতীয় অভিযোগ, এই ৪জন পর্যবেক্ষকের কাছে বিভিন্ন সময়ে দলের সাংগঠনিক নানা বিষয়ে সমস্যার কথাগুলি জানানো হলেও সেগুলির সমাধান করার বা সুরাহা দেওয়ার কোনও চেষ্টাই দেখা যাচ্ছে না তাঁদের মধ্যে। এই দুই অভিযোগকে ভিত্তি করেই দলের ৪ পর্যবেক্ষককে বাংলা থেকে সরাতে চাইছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। অন্তত সূত্রে তেমনটাই জানা গিয়েছে। যদিও এমনতাও শোনা যাচ্ছে যে, বাংলায় দলের বেহাল দশা দেখে দলের কেন্দ্রীয় নেতৃত্বই এখন সেভাবে এই ৪জনের ওপর জোর দিচ্ছেন না দলের কাজকর্ম সেভাবে দেখার জন্য।

Published by:

Share Link:

More Releted News:

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌রায়দিঘি থেকে দিঘা বাস চালানো হবে’‌, নির্বাচনী প্রচারে বড় আশ্বাস অভিষেকের

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ