সুন্দরবনকে বাঁচাতে ৮০টি ম্যানগ্রোভ কেন্দ্র গড়ছে বন দফতর

সুন্দরবনকে বাঁচাতে রাজ্য সরকার সাড়ে ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই গাছের যোগান বাড়াতে রাজ্য বন দফতর ৮০টি ম্যানগ্রোভ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব উষ্ণায়নের জেরে সাগরের জলের উচ্চতা বাড়ছে। আর তাতেই বিপদ বাড়ছে সুন্দরবন সহ কলকাতার। কেননা সুন্দরবনের আকার ও আয়তন একদিকে যেমন ক্রমশ কমছে তেমনি বাংলার দক্ষিন উপকূলবর্তী এলাকার বেশ কিছু দ্বীপ ভাঙনের জেরে তলিয়ে যাচ্ছে সাগরের বুকে। একই সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের জেরে বাংলার বুকে ঘন ঘন আছড়ে পড়ছে সামুদ্রিক ঘূর্ণিঝড়। বার বার ধেয়ে আসছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তও। আর তাঁর জেরে জলোচ্ছ্বাসে বাংলার উপকূলবর্তী এলাকা ভেসে যাচ্ছে। ম্যানগ্রোভ অরণ্য না থাকার জন্য সেই জলোচ্ছ্বাসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর। তবে সুন্দরবনের জন্য কিছুটা হলেও রেহাই পাচ্ছে দক্ষিন ২৪ পরগনা জেলা। কিন্তু সেই সুন্দরবনও খুব ভালো নেই। কমছে তার ঘনত্ব। আর তাই সুন্দরবনকে বাঁচাতেই রাজ্য সরকার সাড়ে ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই গাছের যোগান বাড়াতে রাজ্য বন দফতর ৮০টি ম্যানগ্রোভ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

পরিবেশবিদরা বার বার সতর্ক করে দিচ্ছেন সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে কলকাতা সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলাকে বাঁচাতে হলে সুন্দরবনকে রক্ষা করতেই হবে। সেই সতর্কবার্তায় কান দিয়ে তাই রাজ্য সরকারও উদ্যোগী হয়েছে সুন্দরবনকে বাঁচাতে। সাড়ে ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা সেই উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। সেই ম্যানগ্রোভ গাছের চারা যাতে সহজেই পাওয়া যায় তাঁর জন্যই এবার রাজ্য বন দফতর দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৮০টি ম্যানগ্রোভ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই ৮০টি কেন্দ্রের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৪০টি, উত্তর ২৪ পরগনায় ২০টি এবং পূর্ব মেদিনীপুরে ২০টি কেন্দ্র তৈরি করা হবে বলে জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানিয়েছেন, ‘আমরা নিজ উদ্যোগেই ম্যানগ্রোভ কেন্দ্র তৈরি করছি। ম্যানগ্রোভ কেন্দ্র তৈরি হয়ে গেলে আর আমাদের ম্যানগ্রোভ বৃক্ষ জোগাড় করতে হবে না। তাতে সুন্দরবনকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে সুবিধাই হবে।’

গত বছর সামুদ্রিক ঘূর্ণিঝড় আম্ফান ও চলতি বছরের যশ’র জলোচ্ছ্বাস বাংলার দুই উপকূলবর্তী এলাকায় প্রাণহানীর পাশাপাশি প্রভূত ক্ষতিসাধন করে। এর পরে পরেই রাজ্য সরকার ‘প্রকৃতি রক্ষক’ নামে একটি প্রকল্প চালু করে। সেই সঙ্গে সমুদ্র উপকুলবর্তী এলাকা রক্ষণাবেক্ষণের জন্য ২৪ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়। সেই কমিটির সুপারিশ মেনেই কালো বাইন, পেয়ারা বাইন, কাঁকড়া বকুল, কাঁকড়া গর্জন, হরগোজা, খালসি ধানী, খালসি টক ক্যাওড়া প্রভৃতি জাতের ম্যানগ্রোভ গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুন্দরবনের বুকে। মোট সাড়ে ১৫ কোটি গাছ লাগানো হবে। কিন্তু সেই গাছের চারা যোগানে যাতে কোনও সমস্যা না হয় তাঁর জন্য এই ৮০টি ম্যানগ্রোভ কেন্দ্র তৈরি করা হবে। উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, আমডাঙা, বাদুড়িয়া, হাসনাবাদ ও মিনাখাঁ এলাকায় ১ কোটি ২২ লক্ষ, দক্ষিণ ২৪ পরগনায জেলার বাসন্তী, ক্যানিং, কুলতলি, সাগর, নামখানা, কাকদ্বীপ এলাকায় ১২ কোটি ৬৮ লক্ষ এবং পূর্ব মেদিনীপুরের খেজুরি, নন্দীগ্রাম, রামনগর, কাঁথি প্রভৃতি এলাকায় ১ কোটি ৬১ লক্ষ ম্যানগ্রোভ গাছ লাগানোর কাজ এখন চলছে বলে জানা গিয়েছে রাজ্য বন দফতর সূত্রে। ইতিমধ্যে কয়েক কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর কাজ শেষ হয়েছে। এত দিন বন দফতরের নিজের ম্যানগ্রোভ কেন্দ্র না থাকায় তা নানা জায়গা থেকে গাছ জোগাড় করতে হচ্ছিল। কিন্তু নিজেদের ম্যানগ্রোভ কেন্দ্র তৈরি হয়ে গেলে, আর বাইরে থেকে গাছ জোগাড় করতে হবে না বন দফতরকে।

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর