ধান বিক্রির সহায়ক মূল্য বাংলায় বাড়ল ১০০ টাকা

এখন ধান বিক্রির ক্ষেত্রে কুইন্ট্যাল প্রতি সহায়ক মূল্য ১৯৪০ টাকা। সেটাই এবার ১০০ টাকা বেড়ে হচ্ছে ২০৪০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার এবার বাংলায় কৃষকদের(Bengal Farmers) কাছ থেকে সরাসরি ৫৫ লক্ষ মেট্রিক টন ধান কিনবে(Paddy Procurement)। রাজ্যের কৃষি দফতর(Agriculture Department) সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলায় যেহেতু রাজ্যের মধ্যে সব থেকে বেশি ধান উৎপাদন হয় তাই সেখান থেকেই সব থেকে বেশি পরিমাণে ধান কেনা হবে। প্রায় ৬ লক্ষ ৯০০ মেট্রিক টন ধান কেনা হবে ওই জেলা থেকে। ধান ওঠার পরই এবার জেলায় জেলায় এই ধান কেনার শিবির বসে যাবে। ঠিক এই রকম অবস্থায় রাজ্য সরকার ধান বিক্রির সহায়ক মূল্যের দাম কুইন্ট্যাল প্রতি ১০০ টাকা বাড়াল। এখন ধান বিক্রির ক্ষেত্রে কুইন্ট্যাল প্রতি সহায়ক মূল্য ১৯৪০ টাকা। সেটাই এবার ১০০ টাকা বেড়ে হচ্ছে ২০৪০ টাকা। অর্থাৎ যখন ধান কেনার শিবির শুরু হবে তখন কুইন্ট্যাল প্রতি ২০৪০ টাকাই পাবেন কৃষকেরা।

রাজ্যের কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এবারে প্রতিটি জেলায় দফতরের নিজস্ব ক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি ডব্লুবিইসিএসসি, বেনফেড, কনফেড, নাফেডের মতো সংস্থাগুলিও প্রতিটি জেলায় ক্যাম্প করবে। প্রত্যেক জেলাকেই ধান কেনার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলা ছাড়াও ধান কেনা হবে দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলা থেকেও। বাঁকুড়া জেলা থেকে কেনা হবে ২ লক্ষ ৪৯ হাজার ৫০০ মেট্রিক টন ধান। হুগলি জেলা থেকে ৫ লক্ষ ২৫ হাজার ৬০০ মেট্রিক টন, বীরভূম থেকে ৩ লক্ষ ৬২ হাজার ৫০০ মেট্রিক টন, পূর্ব মেদিনীপুর থেকে ২ লক্ষ ৮৪ হাজার ৯০০ মেট্রিক টন, মুর্শিদাবাদ থেকে ৫ লক্ষ ২৫ হাজার ৬০০ মেট্রিক টন, পুরুলিয়া থেকে ২ লক্ষ ৪ হাজার ২০০ মেট্রিক টন এবং উত্তর দিনাজপুর থেকে ২ লক্ষ ২৩ হাজার ৮০০ মেট্রিক টন ধান কেনা হবে।

রাজ্যের ক্রয় কেন্দ্রগুলি থেকে ৩৪ লক্ষ মেট্রিকটন ধান কেনা হবে। ডব্লুবিইসিএসসি ১৪ লক্ষ মেট্রিক টন চাষিদের কাছে থেকে কিনবে। বেনফেড ৪ লক্ষ ৫০ হাজার, কনফেড ৫০ হাজার মেট্রিকটন ধান কিনবে।সব মিলিয়ে এবছর রাজ্যে সরকার এইবছর ৫৫ লক্ষ মেট্রিক টন ধান কিনবে কৃষকদের কাছ থেকে। এবছর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধানের উৎপাদন কম হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির অভাবে বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদের মতো জেলার বহু জমিতে ধান চাষ হয়নি। তবে উত্তরবঙ্গে বৃষ্টি ভালো হয়েছে। সেখানে ভালো ফলন হবে বলেই আশা করা যায়। এবছর চাষে অনেক বেশি খরচ হয়েছে। তাই চাষিরা যাতে সমস্যায় না পড়েন, তারজন্য ধান কেনার টার্গেট খুব বেশি কমানো হয়নি। ধান ওঠার পরেই প্রতিটি জেলায় জেলায় ধান কেনার ক্যাম্প শুরু হয়ে যাবে।

রাখির বিজ্ঞাপনে পোশাক নিয়ে কৃতি স্যাননকে সমর্থন রাহুলের, তীব্র সমালোচনা কঙ্গনার

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ