দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি, কবে থেকে শুরু হবে তাপদাহ?

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে বসন্তেই তাপপ্রবাহের সর্তকতা জারি করল আবহাওয়া দফতর। দোলের পর থেকেই দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপপ্রবাহ বইবে বলে অনুমান আবহাওয়াবিদদের। পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় এই তাপপ্রবাহ(Heat Weave) বইবার পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। আবহাওয়াবিদদের মতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এরও বেশি হতে পারে। স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা দল মিটলে তার থেকে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বে থাকবে এই তাপমাত্রা।

সকাল দশটার পর থেকেই বইবে তাপপ্রবাহ। ১৬ইমার্চ এই তাপপ্রবাহ বইতে পারে দক্ষিণ বঙ্গের সংশ্লিষ্ট চারটি জেলাতে। একই সঙ্গে ধাপে ধাপে স্বাভাবিক থেকে তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে পাঁচ ডিগ্রী বাড়বে। তপপ্রবাহ বইলে শারীরিকভাবে ডি-হাইড্রেশন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বসন্তে এই ধরনের আবহাওয়া সৃষ্টি হলে রাস্তায় বেরোলে ছাতা , রোদ চশমা ইত্যাদি ব্যবহার করতে হবে।

সুতির পোষাক পরতে হবে। মুখ ,কান এগুলি পাতলা কাপড়, ওড়না দিয়ে ঢাকতে হবে ।মাথায় টুপি দিতে হবে। নাক মুখ ঢেকে রাস্তায় বেরোতে হবে। খুব প্রয়োজন না হলে সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাস্তায় না বেরোনোর পরামর্শ দিচ্ছে বিভিন্ন চিকিৎসকরা। কাটা ফল বা বাইরের খাবার এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে।চৈত্র মাস এখনও দেরি। কিন্তু ফাল্গুনেই তাপপ্রবাহের এই বার বাড়ন্ত আগাম জানান দিচ্ছে, এবার গ্রীষ্মে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী হবে।ঋতুর এই খামখেয়ালিপনার ওপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6