বাংলার জন্য ৭,৮০০ কোটি টাকার প্রকল্প সঙ্গে আনছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলা যে সব প্রকল্প পেতে চলেছে তার মোট মূল্য ৭ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। কার্যত বাংলার জন্য কল্পতরু হচ্ছেন মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তাঁর ভক্তদের জন্য কল্পতরু হয়েছিলেন ১ জানুয়ারি। কিন্তু বাংলার(Bengal) জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) কল্পতরু হচ্ছেন আগামিকাল অর্থাৎ ৩০ ডিসেম্বর। মানে ঠাকুর রামকৃষ্ণদেবের কল্পতরু হওয়ার ঠিক ২ দিন আগে। আগামিকাল বাংলায় বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রের ৯জন মন্ত্রীও। প্রধানমন্ত্রীর সফরে ও নানা অনুষ্ঠান ও বৈঠকে যোগ দেবেন দেশের ৪টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও। কিন্তু এসবের থেকে ছাড়িয়ে যাচ্ছে বাংলার জন্য দেশের প্রধানমন্ত্রী যে উপহারের ঝুলি নিয়ে আসছেন সেই বিষয়টি। প্রধানমন্ত্রীর দফতর(PMO) থেকে পাওয়া তথ্য বলছে, আগামিকাল প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলা যে সব প্রকল্প পেতে চলেছে তার মোট মূল্য ৭ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। জয় হো মোদি।

আরও পড়ুন মোদির জন্য কড়া নিরাপত্তার ঘেরাটোপে হাওড়া স্টেশন ও রবীন্দ্র সেতু

কোন কোন ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হাত ধরে ভেট পেতে চলেছে বাংলা? জানা গিয়েছে রাজ্যের গ্রামীণ এলাকায় নিকাশি ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য মিলবে ২ হাজার ৫৫০ কোটি টাকার প্রকল্প। নতুন করে নিউ জলপাইগুড়ি স্টেশন তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৩৩৫ কোটি টাকার একটি প্রকল্প। হুগলি ও উত্তর ২৪ পরগনার জেলার শিল্পাঞ্চলের পুরসভার জন্য থাকছে ৯৯০ কোটি টাকার নিকাশি প্রকল্প। স্বচ্ছ গঙ্গা মিশনের জন্য মিলবে ১ হাজার ৫৮৫ কোটি টাকার প্রকল্প। বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও শুক্রবার মোদী উদ্বোধন করবেন জোকা থেকে তারাতলা মেট্রো রেল। ওই খাতেও বরাদ্দ হচ্ছে ২ হাজার ৪৭৫ কোটি টাকা। এ ছাড়াও প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে জোকার ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইন্সটিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’-এর। ওই প্রকল্প বাবদ খরচ ধরা হচ্ছে ১০০ কোটি টাকা। এছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্পেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য ফালাকাটা থেকে গুমানিহাট দ্বিতীয় রেল লাইন পাতার কাজ। ওই প্রকল্পের জন্য বাংলায় বরাদ্দ হচ্ছে ১ হাজার ৮০ কোটি টাকা।      

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের