‘শান্তিকুঞ্জ’-এ কী পড়বে অভিষেকের পা, তাকিয়ে আছে বাংলা

দিব্যেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথির শান্তিপুঞ্জে যান কিনা সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপরেই পরিষ্কার হয়ে যাবে আমন্ত্রণ রক্ষা হবে নাকি হবে না! এই আমন্ত্রণ দলেরই অন্যতম শীর্ষ নেতাকে দলেরই এক সাংসদের। খালি চোখে দেখলে মনে হবে, এরকম তো কতই না হয়। কিন্তু যদি বলি সেই শীর্ষ নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) আর সাংসদের নাম দিব্যেন্দু অধিকারী(Dibendu Adhikari) তাহলে কী বলবেন? আগামিকাল ৩ ডিসেম্বর। ওইদিন কাঁথিতে(Contai) দলেরই এক সভায় যোগ দিতে যাচ্ছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা আবার হতে চলেছে অধিকারীদের বাড়ি ‘শান্তিকুঞ্জ’(Shantikunja) থেকে ঢিল ছোঁড়া ১০০মিটার দূরে। অধিকারী পরিবারের ছেলে তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী আগে থেকেই অভিষেককে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন তাঁদের বাড়িতে এসে চা খেয়ে যাওয়ার জন্য। যদিও সেই আমন্ত্রণ তিনি জানিয়েছিলেন সংবাদমাধ্যমের দ্বারা। সেই ডাকে অভিষেক সাড়া দেন কিনা সেটার জন্যই তাকিয়ে আছে বাংলা।

আরও পড়ুন ৬ ডিসেম্বরের মধ্যেই মেটাতে হবে ডিএ, নির্দেশ হাইকোর্টের

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেকের শান্তিকুঞ্জে যাওয়ার কোনও পরিকল্পনা এখনও নেই। তবে বাঁধাধরা গতিবিধির বাইরে বেড়িয়ে অভিষেক যে কিছু করবেন না তার গ্যারেন্টি কেউ দিতে পারেন না। তাই সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। বিশেষ করে সৌজন্যের আবহে অধকারী ও তৃণমূলের মধ্যে কিছুটা হলেও দূরত্ব কমছে বলেই অনেকে মনে করছেন। এমনকি সূত্রে এটাও জানা গিয়েছে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ঠিক করার বিষয়ে অধিকারী পরিবার নাকি এখন ২ ভাগে ভাগ হয়ে গিয়েছে। শিশির অধিকারী(Sishir Adhikari) ও দিব্যেন্দু অধিকারী চান তৃণমূলের সঙ্গে বিরোধ মিটুক। কেননা বিজেপি বিজেপি করে লাফিয়েও তাঁদের প্রাপ্তির ঝুলি খালিই থেকে গিয়েছে। কিন্তু শুভেন্দু ও সৌমেন্দু চান না বিজেপি ছাড়তে। এই অবস্থায় দিব্যেন্দু অভিষেককে চা খাওয়ার যে আমন্ত্রণ জানিয়েছে তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাখেন কিনা তা দেখার জন্যই এখন অধীর আগ্রহে গোতা বাংলা তাকিয়ে আছে শান্তিকুঞ্জ পানে। সূত্রে জানা গিয়েছে, শিশির অধিকারী যেহেতু দলের বর্ষীয়ান সাংসদ এবং তিনি অসুস্থ তাই তাঁকে দেখতে শান্তিকুঞ্জে গেলেও যেতে পারেন অভিষেক। যদি যান তাহলে অবশ্যই বাংলার রাজনীতিতে বড় চমক অপেক্ষা করবে সকলের জন্য।

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

দমদমে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা বরুণ নট্ট, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী