SIR-এর কাজে এগিয়ে বঙ্গ, ৫দিনে ৪৫ শতাংশ ফর্ম বিলি, পিছিয়ে বিজেপি শাসিত রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলা সহ ১২ রাজ্যে শুরু হয়েছে SIR-র কাজ। বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিলি করার কাজ করছেন বিএলওরা। সমস্ত প্রকল্পের মতোই এই কাজেও এগিয়ে বাংলা। বাংলা সহ ১২ রাজ্যে শুরু হয়েছে এসআইআর-র মূল পর্বের কাজ। ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে কাজ। আগামা ৪ ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। পরিসংখ্যান অনুযায়ী এই কাজেও এগিয়ে রয়েছে বাংলা।

১২ রাজ্যের মধ্যে বাংলা ছাড়াও রয়েছে তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর। কিন্তু ফর্মবিলির ক্ষেত্রে ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। উল্টোদিকে বিজেপিশাসিত রাজ্যে সেখানে কাজ তেমন এগোয়নি বলে অভিযোগ। বাংলার ক্ষেত্রে এখনও অনেক ভোটারদের  ফর্ম হাতে পাননি বিএলওরা। তাই অনেকের কাছে ফর্ম পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। কিন্তু বিজেপি শাসিত রাজ্যের তুলনায় এগিয়ে রয়েছে বাংলা। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে ১০ শতাংশ কাজও হয়নি বলেই কমিশন সূত্রে খবর।

কমিশনের দেওয়া তথ্যে জানা গিয়েছে, বাংলায় যেখানে ৪৫ শতাংশ ফর্ম বিলি সম্পন্ন, সেখানে উত্তরপ্রদেশে ফর্ম বিলি হয়েছে ৬.৩২ শতাংশ।  মধ্যপ্রদেশে হয়েছে ৭.৩৭ শতাংশ। ছত্তিশগড়ে হয়েছে ৯.৯৭ শতাংশ। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় বিজেপি শাসিত রাজ্য। সেখানে কাজ সেভাবে এগোয়নি বলে জানা যাচ্ছে। এসআইআর-র বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। কিন্তু তারপরেও সেই কাজে এগিয়ে রয়েছে রাজ্যগুলো। কিন্তু বিজেপি নিজের রাজ্যেই কাজ করা থেকে পিছিয়ে রয়েছে। বিজেপির অভিযোগ, এসআইআর করতে বাধা দিচ্ছে বিরোধীরা। কিন্তু কার্যক্ষেত্রে নিজেদের রাজ্যেই পিছিয়ে।

জানা গিয়েছে, ২৮ অক্টোবর থকে ফর্ম ছাপানোর কাজ শুরু হয়েছে। সেদিন থেকে ৩দিন ধরে প্রশিক্ষণের কাজ হয়েছে। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা করা যাবে। অনলাইনেও ফর্ম ফিলআপ করার সুযোগ রয়েছে। ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসরা তালিকা। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। ,এরপরে ৩১ জানুয়ারি পর্যন্ত দেখা হবে সেই অভিযোগ খতিয়ে দেখা। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ