ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ির টাকা, সমীক্ষা দ্রুত শেষ করার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ির টাকা দিতে হবে। দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব। বাংলার বাড়ির সমীক্ষার কাজও তাড়াতাড়ি শেষ করতে হবে। শুক্রবার নবান্নে জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে রাজ্যে চলছে রাজনৈতিক তরজা। এই অবস্থায় সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির কাজে গতি আনতে চাইছে নবান্ন। সেই কারণে প্রকল্পগুলো নিয়ে বৈঠকও সারার কাজ করা হচ্ছে। জেলা শাসকদের নিয়ে নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। সেখানে শুক্রবার একাধিক বিষয়ে আলোচনা করা হয়েছে। জল-জীবন-মিশন থেকে বাংলার বাড়ি পথশ্রী প্রকল্প সবটাই আলোচনায় উঠে এসেছে। সূত্রের খবর, আগামী মাস থেকেই বাংলার বাড়ি প্রকল্পে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। সেই টাকা দ্রুত দেওয়ার কথা বলা হয়েছে এদিন। তারজন্য দ্রুত শেষ করতে হবে সমীক্ষা। বাংলার বাড়ির জন্য প্রথম পর্যায়ে যে টাকা দেওয়া হয়ে, তা দিয়ে কতটা কাজ এগিয়েছে, সেটাই জানতে তৎপর নবান্ন। এদিন মুখ্যসচিব জানিয়েছেন, দ্রুত সেই সমীক্ষার কাজ শেষ করতে হবে।

মোদি সরকারের বিরুদ্ধে বার বার বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য। আবাস যোজনার টাকা না দেওয়ায় বাংলার মানুষের মাথার ছাদ অনিশ্চিত হয়েছে বলে অভিযোগ রাজ্যের। রাজ্যের মানুষের স্বার্থে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই প্রকল্পের প্রথম পর্যায়ের টাকা দেওয়া হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তার আগে দেখতে হবে যত টাকা দেওয়া হয়েছে, তাতে কতটা কাজ এগিয়েছে।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা