রণে ভঙ্গ, চাপে পড়ে ধর্মঘট তুললেন আলু ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে মিলল স্বস্তি। চাপে পড়ে কর্মবিরতি তুলল আলু ব্যবসায়ীরা । বুধবার হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের সঙ্গে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বৈঠকের পরেই মিলল সমাধান সূত্র।  আশা করা হচ্ছে ব্যবসায়ীদের কর্মবিরতি ওঠার পরে  কিছুটা হলেও কমতে চলেছে আলুর দাম।

তবে এই কর্মবিরতি নিয়ে মঙ্গলবার বাঁকুড়ার জয়পুরে একটি বেসরকারি হোটেলে আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক হয় । তবে সেখানেও মেলেনি সমাধান সূত্র। সেইজন্য এদিন তড়িঘড়ি বুধবার হুগলিতে ফের সরকারপক্ষের সঙ্গে  পর্যালোচনা বৈঠকে বসেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর তাতেই মিলল সুরাহা।

কী কারণে এই ধর্মঘট ডাকা হয়েছিল? ব্য়বসায়ীদের অভিযোগ, রাজ্যের সীমান্তগুলিতে বেড়েছে পুলিশের জুলুমদারি। সেই প্রতিবাদে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এ জন্য হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে গিয়েছে। আর তাতে বাজারে কমেছে আলুর জোগান। বুধবার কোনও বাজারে ৪০, কোথাও ৪৫ টাকা কিলো দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। চন্দ্রমুখী ৫০ পার করেছে। আলুর এই মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা হয়েছিল মধ্যবিত্তদের। এই আবহে এদিন প্রগতিশীল আলু ব্যবসায়ীদের বৈঠকে মিলল সুরাহা। তাতে কিছুটা হলেও স্বস্তি পেলেন আমজনতা।

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর