রাজ্যে বিজেপি প্রার্থীদের সমর্থনের ঘোষণা বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন লোকসভা ভোটে অখিল ভারতীয় হিন্দু মহাসভা উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ কয়েক রাজ্যে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দাঁড় করানোর কথা ঘোষণা করেছে। তবে উল্টো পথেই হাঁটছে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা নামে একটি সংগঠন। পশ্চিমবঙ্গের ৪২ আসনের বিজেপি প্রার্থীদের সমর্থনের ঘোষণা করেছেন সংগঠনের নেতারা। যদিও অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছেন, বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সঙ্গে অখিল ভারতীয় হিন্দু মহাসভার কোনও সম্পর্ক নেই। ভোটের আগে অনেক ভুঁইফোড় সংগঠন আত্মপ্রকাশ করে।

সম্প্রতি কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছিলেন বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার নেতৃত্ব। সংগঠনের সভাপতি অনন্ত সিংহ রায় ওই সাংবাদিক সম্মেলনে দাবি করেন, ‘একমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম মন্দির নির্মাণ, তিন তালাক বিলোপ, ৩৭০ ধারা অবলুপ্তির মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। মোদির আমলেই বিশ্বের দরবারে ভারতের মাথা উঁচু হয়েছে, অর্থনৈতিক দিক থেকে অনেক সবল হয়েছে। ফলে দেশের স্বার্থেই ফের একবার প্রধানমন্ত্রীর পদে মোদিকে ফিরিয়ে আনা প্রয়োজন।’

নাম না করে চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বাধীন অখিল ভারতীয় হিন্দু মহাসভাকেও বিঁধেছেন বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি। তাঁর কথায়, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন। অনেকেই হিন্দু মহাসভার নাম করে সাধারণ মানুষকে প্রতারণা করছেন। যারা বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন, তাঁরা আসলে নকল।’

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের