আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনি ও রবিবার দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘ, ধেয়ে আসছে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: ফের বদলাতে চলেছে বঙ্গের আবহাওয়া। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবার ছিল গুড ফ্রাইডের ছুটি । পাশাপাশি শনি ও রবিবার ছুটির দিন। এর জেরে দীঘা মন্দারমনি তে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। কিন্তু শনিবার দুপুর থেকেই দিঘার(Digha) আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে।শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া। কোথাও তেমন বৃষ্টিও হয়নি। তবে একটু পরই বদলে যাবে আবহাওয়া। ফের একবার শুরু হচ্ছে আবহাওয়ার মুড সুইং। পূর্বাভাস বলছে শনিবার থেকেই আবারও ঝড় বৃষ্টি শুরু হবে দক্ষিণে।

ফের বদলাতে চলেছে আবহাওয়া(Weather)। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজতে পারে পূর্বাভাস ছিল। আজ শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে বৃষ্টি হতে পারে, উত্তর ২৪ পরগনায় ।জোর বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও কেরলে।

ওদিকে নতুন করে নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অসমের মধ্যে রয়েছে। পাশাপাশি কর্নাটক থেকে বিদর্ভের মধ্যে অক্ষরেখা অবস্থান করছে। এদিকে শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে উত্তর-পশ্চিম ভারতে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে বঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। মার্চের শেষে এসে অনেকটাই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবারের মধ্যে কলকাতার(Kolkata) তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে যেতে পারে। তারপর আরও বাড়বে গরম। এদিকে দক্ষিণের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। শনি ও রবিবার, উত্তরবঙ্গের(North Bengal) প্রায় সব কয়টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজতে পারে পূর্বাভাস ছিল। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। সাথে বইবে ঝোড়ো হাওয়া। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর(Bay Of Bengal) থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।মার্চের শেষে এসে অনেকটাই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে যেতে পারে। তারপর আরও বাড়বে গরম। এদিকে দক্ষিণের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। শনি ও রবিবার, উত্তরবঙ্গের প্রায় সব কয়টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ