উত্তরবঙ্গে রবি ও সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা জারি ,দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমবে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ঘন কুয়াশা থাকার জন্য দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কাল ১৬ ফেব্রুয়ারি ও তার পরের দিন সকাল পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে।কলকাতায়(Kolkata) আগামী দুদিন শুষ্ক আবহাওয়া থাকবে।এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

সাথে সাথে বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এই দুটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ১৬-১৭- ১৮ ফেব্রুয়ারি এই তিন দিন পশ্চিমবঙ্গের কোন জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ১৯ তারিখ থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ,দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনাতে বৃষ্টি হবে।২০ তারিখ সকাল থেকে ২১ তারিখ সকাল পর্যন্ত দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া ,কলকাতা ও হাওড়া জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ২১ তারিখেও দক্ষিণবঙ্গের (South Bengal)দু – একটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪পরগনা ও উত্তর ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ঘন কুয়াশা থাকার জন্য দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কাল ১৬ ফেব্রুয়ারি ও তার পরের দিন সকাল পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে।

মিনিমাম তাপমাত্রার আগামী ২৪ ঘন্টায় কোনো পরিবর্তন নেই। ২৪ ঘন্টা পর থেকে মিনিমাম টেম্পারেচার ৪ ডিগ্রী বেড়ে যাওয়া সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে মিনিমাম তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় বাড়ার কোনো সম্ভাবনা নেই। ২৪ঘন্টা পর থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আলিপুরে শনিবার মিনিমাম তাপমাত্রা ১৭.৩° ছিল, ম্যাক্সিমাম তাপমাত্রা ২৭.২ ডিগ্রি ছিল। দমদমে মিনিমাম তাপমাত্রা ১৬.৩ডিগ্রি ছিল।

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’