শনিবার কলকাতা সহ দক্ষিণের ৯ জেলায় প্রবল দুর্যোগের সম্ভাবনা, জারি হল সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি :দমদমে আড়াইটা নাগাদ এবং কলকাতায় দুপুর ২:৪৫ মিনিটে জোড়া কালবৈশাখী আছড়ে পড়ে। দমদমে কালবৈশাখীর গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার। কলকাতায় কালবৈশাখীর গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুক্রবার ঝড় বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, কলকাতা সহ বেশিরভাগ জেলাতে কালবৈশাখীর ঝড় বইতে পারে। সঙ্গে তীব্র বৃষ্টি হতে পারে। শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান ,বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।

কলকাতা(kolkata) সহ অন্য জেলাতেও স্বল্প সময়ের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামবে। এই পরিস্থিতি চলবে আগামী ৪৮ ঘন্টা। তবে রবিবারের পর তাপমাত্রা বাড়বে।উত্তরবঙ্গে শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সঙ্গে তীব্র বৃষ্টি হতে পারে। শনিবার সম্ভাবনা বেশি থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির কম থাকলেও ফের ঝড়-বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে।

বুধবার থেকে উত্তরবঙ্গের (North Bengal)সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।উত্তর বঙ্গোপসাগর এবং লাক্ষাদ্বীপ এলাকায় পৌঁছে গেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। কেরল এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে উত্তর দিনাজপুর জেলার গোয়ালতোড়ে শুক্রবার দুপুরে ঝড়-বৃষ্টিতে বাজ পড়ে দুজনের মৃত্যু হয় কলকাতাতেও গঙ্গা তীরবর্তী চক্ররেলের লাইনের উপরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়।এদিন ঝড় বৃষ্টি চলাকালীন কলকাতায় প্রেসিডেন্সি জেলের পাঁচিলের গা ঘেঁষে থাকা একটি বহু প্রাচীন গাছ ভেঙে পড়লে উঁচু পাঁচিলের বেশ কিছুটা অংশ ভেঙে যায়। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড রোডে দুটি ট্রাফিক সিগন্যাল ভেঙে পড়ে।

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন