ঝঞ্ঝা আর দক্ষিণী হাওয়ার হাত ধরে বৃষ্টির মুখে বাংলা

ঘূর্ণাবর্তের টানে সাগর থেকে জলীয় বাতাস ঢুকছে বাংলার পরিমণ্ডলে। সেই সঙ্গে বাংলায় পা রেখেছে এক ঝঞ্ঝাও। এই দুইয়ের সংঘাতেই ঝরবে বৃষ্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর-পশ্চিম ভারত থেকে এসেছে পশ্চিমী ঝঞ্ঝা(Western Disturbance)। আর বঙ্গোপসাগর(Bay of Bengal) থেকে এসেছে জলীয় বাতাসে পূর্ণ দক্ষিণী হাওয়া। আর এই দুই বিপরীত চরিত্রের হাওয়ার হাত ধরেই বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ৩ দিন ধরে বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে বাংলার(Bengal) বুকে। এদিন সকালে রাজ্যের প্রায় সব জেলাতেই কুয়াশার ঘেরাটোপেই আমজনতার ঘুম ভেঙেছে। আর বেলা গড়াবার সঙ্গে সঙ্গে থাকছে বৃষ্টি নামার আশঙ্কা। এদিন আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের টানেই সাগর থেকে জলীয় বাতাস ঢুকছে বাংলার পরিমণ্ডলে। সেই সঙ্গে বাংলায় পা রেখেছে এক ঝঞ্ঝাও। এর দুইয়ের প্রভাবেই ফাগুনে বৃষ্টির আমেজ নেমেছে বাংলার বুকে। মেঘলা আকাশের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে পারাও। খাস কলকাতায়(Kolkata) বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০.৭ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টিও নামলেও আর পারা সেভাবে নামবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ, বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। এদিন বৃষ্টি হতে পারে পুরুলিয়া(Purulia), বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ(Murshidabad), মালদা ও উত্তর দিনাজপুর জেলায়। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলায়। তুলনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur), ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া(Nadia), উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলা এবং মালদা ও দুই দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে মূলত মাঝারি বৃষ্টি হবে আগামিকাল। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার(Alipurduyar) ও কোচবিহারে হবে হালকা বৃষ্টি। শনিবার বৃষ্টি ঝরবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে তার পরিমাণ হালকাই থাকবে। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হবে মাঝারি মাপের বৃষ্টি।

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়