ফের বিজেপি শাসিত রাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, শোকে ভেঙে পড়েছে পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভিন রাজ্যে গিয়ে বাংলার শ্রমিকের মৃত্যু হল। কাজের সন্ধানে মুম্বাই পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের শ্রমিক রেন্টু শেখ (৩২)। সাত মাস আগে তিনি গিয়েছিলেন কাজের সন্ধানে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাংলার এই পরিযায়ী শ্রমিককে।

জানা গিয়েছে, রেন্টু শেখ রানিতলা থানার অন্তর্গত হাজিগঞ্জ গ্রামের বাসিন্দা । খুন হওয়ার আগে তিনি শেষবার তিনি গত ৯ জানুয়ারি সন্ধ্যা সাতটা নাগাদ পরিবারের সঙ্গে কথা বলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৯ জানুয়ারি  রাত আটটা নাগাদ আচমকাই একটি ফোন আসে, মুম্বইয়ের স্থানীয় এক ব্যক্তি পরিবারকে ফোন করে জানায় রেন্টু শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে  খুন করা হয়েছে। এই খবর শুনে হতবাঁক হয়ে যায় রেন্টু শেখ পরিবার। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন: তৃণমূল নেতাকে লাইটপোস্টে বেঁধে গণপিটুনি, অভিযোগ দায়ের

পরিবার সূত্রে  অভিযোগ করা হয়েছে যে, ঘটনার পর থেকে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানির তরফে কোনও সহযোগিতার আশ্বাস মেলেনি। মৃত ব্যক্তির পরিবার ভিন রাজ্য থেকে দেহ ফিরিয়ে আনা ও ঘটনার তদন্তের দাবি জানিয়েছে । রেন্টু শেখের স্ত্রী বেবি খাতুন কান্নায় ভেঙে পড়েছেন। তিনি শোকপ্রকাশ করে বলেছেন, “দেড় বছরের ছোট বাচ্চাকে নিয়ে এখন আমি কীভাবে সংসার চালাব?” তাঁর মা জানান, “আমাদের পরিবারে উপার্জন করার মতো আর কেউ নেই।” ঘটনার পরেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবার রাজ্য সরকারের কাছে দেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি করেছে।

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের