প্রচণ্ড গরমেই ভোটপ্রচার, কীভাবে শরীর সুস্থ রাখছেন ঋতুপর্ণা?

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে চড়া রোদের চোখরাঙানি। মাথার উপর চাঁদিফাটা সূর্যের তাপ নিয়েই প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে চলছে ভোটপ্রচার। এবারের বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। ভোট গরমে নিজের শরীরকে সুস্থ রাখতে কী খাচ্ছেন তরুণ তুর্কি তৃণমূল প্রার্থী?

জানা গিয়েছে, ঋতুপর্ণা আঢ্য শরীর ঠাণ্ডা রাখতে পাতে রাখছেন একদম সাদামাটা মেনু। নিয়মিত খাচ্ছেন টক ডাল, বাসি ভাত, মাছ, টক দই আর ডাবের জল। বেশিরভাগ দিন প্রচারে ফাঁকে কারও বাড়িতে বসেই মধ্যাহ্নভোজন। তেল-মশলাদার খাবার এড়িয়ে যাচ্ছেন। ঋতুপর্ণার কথায়, ‘টক ডাল ও টক দই শরীরের তাপ কমাতে সাহায্য করে। বাসি ভাত গরমে আরাম দেয়। আর ডাবের জল জলশূন্যতা কাটায়।’

প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হচ্ছে ঋতুপর্ণা আঢ্যর ভোটপ্রচার। পায়ে হেঁটে যাচ্ছেন একের পর বাড়ি। দুপুর দু’টোর মধ্য ঘুরেছেন ১২টি বুথ। তারপর সারছেন দুপুরের খাবার। তারপর সামান্য বিশ্রাম নিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় দফায় প্রচার। বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলছে। তারপর ছোটো বৈঠক, আমন্ত্রণ রক্ষা কিংবা পথসভা সম্পন্ন করে রাত ১২ টা নাগাদ রওনা দিচ্ছেন বনগাঁয় নিজের ঠিকানার উদ্দেশ্য।

রাজনীতিতে সদ্য পথচলা শুরু হলেও, ভোট ময়দানে নতুন মুখ নয় ঋতুপর্ণা আঢ্যর। বনগাঁর পুরসভার প্রাক্তন পুরপ্রধান বাবা শঙ্কর আঢ্য। ঋতুপর্ণার মা জ্যোৎস্না আঢ্যও বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান। বর্তমানে তিনি বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান। স্বাভাবিক ভাবে রাজনৈতিক পরিবেশেই বড় হয়েছেন ঋতুপর্ণা। ফেসবুক হোক বা ইনস্টা, বরাবরই অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে বেশি সক্রিয় তিনি। ফলোয়ার্সও ভালোই।

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু