দেগঙ্গার মৃত যুবকদের পরিবারের পাশে মমতার সরকার

রাজ্য সরকার দুঃখ প্রকাশ করে  ঘোষণা করেছে বিশেষ ক্ষতিপূরণ। বেসরকারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলে কর্ণাটক রাজ্য সরকারকে বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে গিয়ে মৃত্যু হল এই রাজ্যের ৫ পরিযায়ী শ্রমিকের (Migrant Workers)। জানা গিয়েছে, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৪ জন। হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা এই রাজ্যের কি না তা জানা যায়নি। তবে মৃতরা সকলেই এই রাজ্যের দেগঙ্গার বাসিন্দা। এই খবর পাওয়ার পরেই তৎপর হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী নিজে। ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে কর্ণাটকের মুখ্য সচিবের সঙ্গে। রাজ্য সরকার দুঃখ প্রকাশ করে  ঘোষণা করেছে বিশেষ ক্ষতিপূরণ। বেসরকারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলে কর্ণাটক রাজ্য সরকারকে বলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

উত্তর চব্বিশ পরগণার ৫ যুবকের মৃত্যু হয়েছে কর্ণাটকের ম্যাঙ্গালুরুর দক্ষিণ কান্নাড়া জেলায়। সেখানেই দিন মজুরের কাজ করতেন তাঁরা। রবিবার ওই ৫ যুবক গিয়েছিলেন ম্যানহোল পরিষ্কার করতে। জানা গিয়েছে, সেই সময় ম্যানহোলের ভেতরে গ্যাস থেকে আগুন জ্বলে যায়। তা থেকেই ঘটে বিস্ফোরণ। আরও জানা গিয়েছে, প্রথম জন নিচে নামার পর অনেকক্ষণ উপরে উঠে না আসায় বাকি ৮ জন স্বাভাবিক ভাবেই কাজ করতে নামেন ম্যানহোলে। এঁদের মধ্যে ৫ মৃত্যু হয় বিষাক্ত গ্যাসে। মৃতদের নাম মিরাজুল ইসলাম, নিজামুদ্দিন সাহাজি, ওমর ফারুক, সামিউল ইসলাম ও সরাফত আলী। 

তাঁদের মৃত্যুর খবর পরিবারের লোকেরা জানতে পারেন রবিবার রাতে। এরপরেই দেগঙ্গা জুড়ে ছড়িয়ে পড়ে কান্না ও শোকের ছায়া। তাঁদের পাশে দাঁড়িয়েছেন উত্তর চব্বিশ পরগণা জেলার জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ একে এম ফারহাদ।  গুরুতর অবস্থায় ম্যানহোলে নামা আরও ৪ জনের। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ঘটনায় বিচলিত। ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে কর্ণাটক রাজ্য সরকারের সঙ্গে। ওই বেসরকারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে, মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে দেওয়া হবে ২ লক্ষ টাকা করে। এই রাজ্যের মুখ্যসচিব কথা বলেন কর্ণাটকের মুখ্যসচিবের সঙ্গে। রাজ্যে দেহ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস