চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্য সরকারের উদ্যোগে স্মার্ট সিটি হচ্ছে বহরমপুর! কী কী পরিষেবা পাবেন?

নিজস্ব প্রতিনিধিঃ  মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর দেশ-বিদেশ থেকে অনেকে এখানে নবাবী ইতিহাস এবং লালবাগ, আজিমগঞ্জসহ অন্যান্য ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আসেন। পর্যটকরা মূলত বহরমপুর শহরে থাকেন এবং সেখান থেকেই জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।

রাজ্য সরকার এবার বহরমপুরকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শহরে আধুনিক পরিকাঠামো, প্রযুক্তি নির্ভর পরিষেবা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন, প্রকল্পের মূল লক্ষ্য হল নাগরিকদের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। শহরের যানজট কমাতে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট, আধুনিক সিগন্যাল ব্যবস্থা, সিসিটিভি নেটওয়ার্ক এবং রাস্তাঘাট, নিকাশি ও জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

শিক্ষার্থী ও যুব সমাজের সুবিধার জন্য শহরের বিভিন্ন স্থানে ওয়াইফাই জোন থাকবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, সৌরশক্তি ব্যবহার এবং পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রশাসনের অনুমান, স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে শহরের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে পর্যটন শিল্পকে ডিজিটালভাবে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে।বর্তমানে বহরমপুর পুরসভায় ২৮টি ওয়ার্ড থাকলেও শহর ক্রমশ পঞ্চায়েত এলাকায় বিস্তৃত হচ্ছে। ভাকুড়ি-১ পঞ্চায়েতকে অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসন ইতিমধ্যেই তৎপর। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় বলেন, স্মার্ট সিটি হওয়ায় এখানকার মানুষের জীবনযাত্রা উন্নত হবে, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ভবিষ্যতে বিমানবন্দরও গড়ে ওঠার সম্ভাবনা থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ