ভাটপাড়ায় ইটভাটার পাশে নির্জন রাস্তায় দিনে দুপুরে রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া: উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারের অন্তর্গত ভাটপাড়া পৌরসভার(Bhatpara Municipality) ৩৫ নম্বর ওয়ার্ডে ইটভাটার পাশে নির্জন রাস্তায় রবিবার দুপুরে মিলল একটি রক্তাক্ত দেহ। নির্জন রাস্তা থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ভাটপাড়ায়(Bhatpara)। দিনে দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে রইল বছর ৩২ এর এক ব্যক্তি । জানা গিয়েছে, ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে একটি ইট গোলার পাশে ফাকা রাস্তার মধ্যে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মৃত ব্যক্তির নাম অরবিন্দ প্রসাদ(৩৫) । তার পাশে একটি পিস্তল পড়ে থাকতে দেখা যায়। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক নিজেকে নিজে গুলি করে আত্মঘাতী হয়েছে।পরিচিত সূত্রে জানা যায় গত তিনমাস ধরে অরবিন্দ প্রসাদের ব্যবসায় মন্দা ছিল।মেটিয়াব্রুজে(Metiabruz) অরবিন্দ এর কাপড়ের গদি ছিলো বলেও জানা গিয়েছে। মৃত ব্যাক্তি ৬৪ পল্লীতে তার বাড়ি,পরিবারে মা, স্ত্রী,এক ছেলে ও ভাগ্নিকে নিয়েই থাকতেন। কি কারণে এই ঘটনা এবং রিভলবার কোথা থেকে তার কাছে এলো তা জানা যায়নি।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার(Bhatpara P.S.) পুলিশ। প্রাথমিক তদন্ত পুলিশ জানতে পেরেছে মৃত ব্যক্তির কাপড় ব্যবসায়ী মেটিয়াবুরুজ থেকে কাপড় এনে সে বিক্রি করতো। ইদানিং বেশ কয়েক মাস ধরে তার আর্থিক মন্দা অবস্থা চলছিল। তবে সেই কারণেই কি আত্মহত্যার পথ বেছে নিল ,নাকি অন্য কোন ঘটনা আছে তা জানতে পুলিস তদন্ত করছে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট