উপাচার্যর বাংলোতেই ৩০ নভেম্বর পর্যন্ত থাকতে চান বিদ্যুৎ চক্রবর্তী

Share:

নিজস্ব সংবাদদাতা: সংবাদের চর্চায় আরও একবার বিশ্বভারতী। এবার বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৩০ তারিখ অবধি উপাচার্যের বাংলোতেই থাকতে চান। শিক্ষামন্ত্রককে এ বিষয়ে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

সম্প্রতি মেয়াদ শেষ হয়েছে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। চলতি মাসেই নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন সঞ্জয়কুমার মল্লিক। তবে ৩০ তারিখ পর্যন্ত উপাচার্যের বাংলোতেই থাকার আবেদন জানিয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। আবেদন জানিয়ে শিক্ষা মন্ত্রককে চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। উল্লেখ্য, বিশ্বভারতীর জনসংযোগ বিভাগের তরফে সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর শিক্ষা মন্ত্রকের তরফে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিককে একটি মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়। মূলত মন্ত্রকের সঙ্গে নতুন ভারপ্রাপ্ত উপাচার্যের আনুষ্ঠানিক পরিচয় সংক্রান্ত বৈঠক ছিল।

সেখানেই মন্ত্রকের এক প্রশ্নের জবাবে জানানো হয়েছে, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৩০ নভেম্বর পর্যন্ত উপাচার্যের বাংলোতে থাকতে চেয়েছেন। এ নিয়ে গত ১৫ নভেম্বর তাঁর আইনি উপদেষ্টা একটি ইমেল পাঠান। বিশ্বভারতী নিয়ম মেনেই এই আবেদন বিবেচনা করবে বলে জানা গিয়েছে।

মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সসম্মানে বিদায় জানাতে হবে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। কোনওরকম বিশৃঙ্খলা যাতে না হয় এই বিষয়টাকে সুনিশ্চিত করতে হবে বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্যকে।

এছাড়াও, ফলক বিতর্কে শিক্ষা মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, তিনটি ভাষায় (বাংলা, হিন্দি ও ইংরেজি) তৈরি করতে হবে ফলক। প্রথমে বিশ্বভারতী একটি ফরম্যাট তৈরি করে তা শিক্ষামন্ত্রককে পাঠাবে। মন্ত্রক অনুমোদন দিলে তবেই সেই ফলক বসাতে পারবে বিশ্বভারতীর হেরিটেজ স্থানগুলিতে। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের