Bikaner express accident: ইঞ্জিনের সমস্যার জন্যই দুর্ঘটনা, দাবি রিপোর্টে

বছরের শুরুতেই উত্তরবঙ্গের ময়নাগুড়িতে লাইনচ্যুত হয়ে যায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। যার জেরে মৃত্যু হয় ৯ জন যাত্রীর, আহত হন অনেকেই

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরুতেই উত্তরবঙ্গের ময়নাগুড়িতে লাইনচ্যুত হয়ে যায় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। যার জেরে মৃত্যু হয় ৯ জন যাত্রীর, আহত হন অনেকেই। কিন্তু কীভাবে ঘটে এই দুর্ঘটনা? প্রাথমিক তদন্তে একাধিক তথ্য উঠে আসলেও বিস্তারিত জানা যায় নি কিছুই। তবে শুক্রবার রেলবোর্ডের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, ইঞ্জিনের সমস্যার কারণেই এই দুর্ঘটনা। যথাযথ পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বিকানের এক্সপ্রেসের ইঞ্জিনটির। নির্ধারিত দূরত্বের থেকে ৪ গুণ বেশি দূরত্ব পেরিয়েছিল ওই ইঞ্জিনটি। সাড়ে চারহাজার কিলোমিটারের পরই ইঞ্জিন পরীক্ষা করা বাধ্যতামূলক। এক্ষেত্রে পরীক্ষা ছাড়াই ১৮ হাজার কিলোমিটার ইঞ্জিনটি ছুটেছিল বলেই দাবি তদন্তকারীদের।

কমিশন অফ রেলওয়ে সেফটির দেওয়া রিপোর্টে রীতিমত প্রশ্ন উঠেছে রেলের বিরুদ্ধেই। কীভাবে এত বড় গাফিলতি ঘটল? প্রশ্ন বিশেষজ্ঞরা। গত ১৩ জানুয়ারি ৫ টা নাগাদ আচমকাই ময়নাগুড়ির দোমোহানি এলাকায় দুর্ঘটনা ঘটে যায়। লাইনচ্যুত হয়ে যায় বিকানের এক্সপ্রেসের ১২ টি বগি। করোনা পরিস্থিতি থাকার জন্য বড়সড় দুর্ঘটনা এড়ালেও যেটা ঘটেছে তা নিয়ে রেলের মধ্যেই উঠেছে একগুচ্ছ প্রশ্ন। কীভাবে ওই ইঞ্জিনকে এতদিন ধরে চলতে দেওয়া হয়েছে? তা নিয়ে কোনও উত্তর দেয় নি রেলবোর্ড। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে ১৪০ টনের ব্রেক ডাউন ক্রেনের সাহায্যে দোমোহনি থেকে ট্রেন ইঞ্জিন ট্র্যাকে তুলে অন্যত্র নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। আগেই ট্রেনের লোকো পাইলট ও গার্ড জানায় ইঞ্জিনেই মূল সমস্যা ছিল। যা তদন্তের রিপোর্ট ধরা পড়ায় বিতর্কের জন্ম দিয়েছে।

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

বাইপাসের পর লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’-তে হানা খাদ্য সুরক্ষা দফতরের, একাধিক অনিয়মের অভিযোগ

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের