বারুইপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের, জখম মহিলা  কবাডি খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বারুইপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রবিবার আচমকাই বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই প্রাণ হারিয়েছেন ২ জন। গুরুত্বর জখম হয়েছেন এক জন মহিলা কবাডি খেলোয়াড়। তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কি করে এমন দুর্ঘটনা ঘটল? রবিবার সকালে স্কুটি চালিয়ে মথুরাপুরে কবাডি অনুশীলনে যাচ্ছিলেন তানিয়া খাতুন।  আর সেই সময় তাঁর স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকের। বারুইপুর থানা এলাকার রামনগর পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাইকে ছিলেন দুই ভাই সাহারফ সর্দার এবং সারুফ সর্দার। তারা দুজনেই পেশায় ছিলেন রাজমিস্ত্রি। ক্যানিং থানার তালদি রাজাপুরে এলাকার বাসিন্দা ছিলেন সাহারফ এবং সারুফ।

এদিন সকালে আচমকাই বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষের জেরে দুই গাড়িরই তিন সওয়ারি ছিটকে পড়ে যায়। এই দুর্ঘটনার কারণে ঘটনাস্থলে প্রাণ হারান দুই বাইক আরোহী। আহত হন স্কুটারে থাকা মহিলা কবাডি খেলোয়াড়। তাঁকে কলকাতার এক হাসপাতালে ভর্তি করে হয়েছে।    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুর্ঘটনার সময় বাইক এবং স্কুটির বেগ অনেক বেশি ছিল। এরফলে এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ