চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি : আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত করতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দুদিন আগে থেকে মোটরসাইকেল ব্যবহার ও চলাচলের উপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এতেই বিপাকে পড়েছে সাধারণ মানুষ। শহরাঞ্চল থেকে গ্রামীণ এলাকা, নিত্যদিনের কাজে অন্যতম বাহন এই মোটরবাইক ও স্কুটি। কম সময়ের মধ্যে দ্রুত সহজে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। কিন্তু কমিশনের নির্দেশে ভোটের দুই দিন আগে থেকে এই যানবাহণ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

রাত পোহালেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। ১৫২ আসনে হবে এদিন ভোট গ্রহণ। মঙ্গলবার থেকে বাইকের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ওই সকল এলাকায়। জরুরি বাহনে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ অনেকেই। কেউ বলছেন, লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন নিজের মতো হোক। তারজন্য মানুষকে হেনস্থা করা হবে কেন? কেউ বলছেন, শান্তিপূর্ণ নির্বাচন করতে চাইছে কমিশন, সেটা ভালো। কিন্তু সেই ঝক্কি সাধারণের ওপরে চাপানো হচ্ছে কেন ? বহু এলাকা রয়েছে, যেখানে বাইকই একমাত্র সম্বল। বিশেষ করে উত্তরবঙ্গের বহু জায়গায় মানুষ ২ চাকার ওপরে নির্ভরশীল। বাইক বন্ধ রাখলে থমকে যাবে জীবনযাত্রা। কারও অভিযোগ, ভোটের জন্য রাস্তায় গাড়ি কম রয়েছে। বাইক নিয়ে না আসতে পারলে খুবই সমস্যা হবে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকে কোনওরকম মোটরবাইক র‍্যালি করা যাবে না। একইসঙ্গে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। দিনের বেলাতেও কিছু নিষেধাজ্ঞা রয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে নেওয়া যাবে না। তবে বিশেষ কিছু ক্ষেত্রে তার ছাড় দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ি বাড়ি নয়, লন্ড্রিতে বসেই চলল ভোটার স্লিপ বিলি, চাঞ্চল্য বারাসতে

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড আলিপুরদুয়ার, প্রশিক্ষণ কেন্দ্রের সিলিং ভেঙে আহত ২বিডিও

তৃণমূল প্রার্থী-ভোট ম্যানেজারদের প্রয়োজনে আটকে রাখার নির্দেশ কমিশনের

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ