ঢাক, ঢোল, ব্যান্ড পার্টি বাজিয়ে প্রচার শুরু বালুরঘাটের তৃণমূল প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি : ঢাক, ঢোল, ব্যান্ড পার্টি বাজিয়ে লোকসভা ভোটে প্রচার শুরু করলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এদিন সকালে নিজের বাড়ি গঙ্গারামপুরে এসে পৌঁছোন বিপ্লব মিত্র। স্টেশনে তাঁকে স্বাগত জানান তৃণমূলের কর্মী সমর্থকরা। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনেও অংশ নিতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে।

এদিন সকালে কলকাতা থেকে গঙ্গারামপুর স্টেশনে এসে পৌঁছোন বিপ্লব মিত্র। স্টেশনে হাজির ছিলেন এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা। বিপ্লব মিত্র স্টেশনে নামতেই তাঁকে ঢাক, ঢোল বাজিয়ে স্বাগত জানান কর্মী সমর্থকরা। এরপর কর্মী সমর্থকরা শোভাযাত্রা করে বিপ্লববাবুকে তাঁর বাড়িতে পৌঁছে দেন। কর্মী সমর্থকদের এই উচ্ছ্বাস দেখে বিপ্লব মিত্র জানান, ‘যা দেখলাম সেটা পরিকল্পনার মধ্যে ছিল না। ট্রেন থেকে নেমে দেখি হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পাথেয় করেই লড়াইয়ের ময়দানে নেমেছি। জেলার সার্বিক উন্নয়ন চাই। তাই বালুরঘাটের মানুষ আমাকেই দিল্লিতে পাঠাবেন। যেকোনও লড়াই-ই আমাদের কাছে কঠিন লড়াই। তবে মানুষের স্বার্থে এমন লড়াই লড়তে আমি দলনেত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ।‘

বিপ্লব মিত্র তৃণমূলের দীর্ঘদিনের নেতা। দীর্ঘদিন তিনি তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি বিজেপিতে যোগ দেন। মাস দুয়েক বিজেপিতে থাকার পর তিনি ফের তৃণমূলে চলে আসে। শেষ পর্যন্ত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হরিরামপুর কেন্দ্র থেকে টিকিট দেয় তৃণমূল। হরিরামপুর কেন্দ্র থেকে জেতেন বিপ্লব মিত্র। এরপর রাজ্য মন্ত্রিসভায় জায়গা করে নেন তিনি। এবারের লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্রের প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিপ্লব মিত্র।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা