কুমন্তব্যের জের, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের বীরবাহা হাঁসদার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। অশালীন মন্তব্য করার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বুধবার ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী।

প্রসঙ্গত চলতি বছরে ৭ জানুয়ারি নেতাই দিবসে শুভেন্দু অধিকারী সেখানে যাচ্ছিলেন। বিরোধী দলনেতার সেখানে যাওয়ার পথে পুলিশ তাঁকে লালগড়ে আটক করে। সেই সময় শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদাকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। একইসঙ্গে দেবনাথ হাঁসদার বিরুদ্ধেও যে শব্দ প্রয়োগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, তাও অশালীন বলে অভিযোগ। সেই বিষয়টি নিয়ে বুধবার ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যের মন্ত্রী বীরবাহা। পুলিশের তরফে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য সম্প্রতি মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তার মাঝে রাজ্যের আদিবাসী মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে শুভেন্দু অধিকারী ‘কুরুচিকর’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ, বিরোধী দলনেতা রাজ্যের মন্ত্রীকে নিয়ে বলেন, ‘এখানে যারা বসে আছে, এই যে দেবনাথ হাঁসদা ও বিরবাহা হাঁসদা, এরা শিশু। এগুলো আমার জুতার তলায় থাকে।’ এরপর তৃণমূল কংগ্রেসের তরফে নন্দীগ্রামের বিধায়কের উপর পাল্টা চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়। রাজ্যের আদিবাসী নারীকে নিয়ে এই মন্তব্য করার অভিযোগে তোলপাড় পড়ে যায়। বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জঙ্গলমহলে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘বীরবাহা তো আদিবাসী পরিবারের মেয়ে। একটা সাংস্কৃতিক পরিবারের মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নীচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর?’

SIR নিয়ে স্বেচ্ছাচারিতা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী